১.জানার কোন শেষ নেই।জানার ইচ্ছাও কখনো বৃথা যায় না।প্রতিদিনের জীবনে অনেক অজানার সন্ধান পাবেন নিচের লিংকে আশা করি আপনাদের ভাল লাগবে।
http://www.todayifoundout.com
২.আপনি কি বইপোকা?বই পড়তে ভালবাসেন।তাহলে নিচের সাইটটি আপনার খুব উপকারে আসবে।এখান থেকে হাজার হাজার বই অনলাইনে পড়তে পারবেন অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে পড়তে পারবেন।
https://www.gutenberg.org
৩.সময়ের অভাবে হোক বা মূলধনের , অনেকে পড়ার ইচ্ছা থাকলেও তা শেষ করে উঠতে পারেননি। তাঁরা স্বচ্ছন্দে এই সাইটটি দেখুন। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। তার মধ্যে অনেকগুলি কোর্স বিনামূল্যে পড়া যায়। কোর্সের শেষে টাকা জমা দিয়ে সার্টিফিকেটও পাওয়া যায়।
https://www.coursera.org
৪.একাকীত্ব আজকের অন্যতম ' রোগ' । কথা বলারও সময় নেই শোনার সময় তো আরও নেই। তবে এখানে আপনার কথা মন দিয়ে শোনার লোক রয়েছে। অনেক জমানো কথা বলে আপনি কিছুটা হাল্কা হতে পারবেন।ঘুরে আসুন নিচের সাইট থেকে।
http://www.7cupsoftea.com
৫.ছবি তুলতে ভালোবাসেন? বা গান শুনতে? কিন্তু মোবাইল বা কম্পিউটারের হার্ডডিস্ক জবাব দিয়েছে। জমানো ছবি বা গান উদ্ধার করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত। বা নিদেনপক্ষে জায়গার অভাবে নাডজেহাল হতে হচ্ছে প্রতিদিন। তাহলে এই সাইট আপনার জন্য। এখানে আপনি বিনামূল্যে ১৫ জিবি জায়গায় আপনার প্রিয় ছবি থেকে গান বা ডেটা স্টোর করে রাখতে পারবেন।তাদের জন্য নিচের সাইটটি-
https://www.copy.com/companies
৬.অনেক প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু উত্তর খুজে পাচ্ছেন না?যে কোনও প্রশ্নের উত্তর খুঁজতে এই সাইট দেখুন।
http://www.quora.com
৭.
' শুধু তুমি নয় অবলাকান্ত , অনেকেরই বলার সময় খেয়াল থাকে না' । গানটির প্রতিটি কথা একেবারে সত্যি। সাইটটি দেখুন। নিজেকে শুধরে নিন। অন্যকে শুধরে দিন।
http://www.todayifoundout.com
৮.এই সাইটটি দেখুন।এখানে মনীষিদের বাণী কার্টুনের ছলে দেখা যায়।
http://zenpencils.com
চলবে.………
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



