আজকে বুঝলাম :- সারা দুনিয়ার পুরুষেরা কি পরিমান ধৈর্য্য ধারণ করে ।
সকালে রাস্তার পাশে রাশিয়ান এক বৃদ্ধা তার সাথে থাকা এক বৃদ্ধকে (সম্ভবত ওনার স্বামী) যাচ্ছে তাই গালমন্দ করলো / কথা শোনালো , বৃদ্ধ শুধু মাথা নিচু করে কথাগুলো শুনছিল (অসহায় এর মত এদিক ওদিক তাকালেও লোকটিকে নিরুপায় মনে হচ্ছে ছিল ) ।
এইগুলা দেইখা তো অনেক কিছুই করবার মন চাহে না বাহে !!!, আজকে তুষ্টি মনে হইলেও কাল যে তিতা হইব না তাহা বলা মুস্কিল, খোদাই জানে কপালে কি আছে ।
(কথাগুলো হাস্যকরভাবে বললেও বাস্তবতা হলো :- সেই মানুষটি কতবড় অভাগা যার সন্তানরা তার কোনো উপকারে আসে না, সহধর্মিনীর অত্যাচারে / বাক- যুদ্ধে যে অসহায় এবং নিজের অসহায়ত্বে যিনি চরম একাকী (মাথা গুজে কাওকে মনের দুক্ষু বলার সুযোগ পায়না আর)।
মানুষ বিবাহের মাধ্যমে ও সন্তানের প্রেমে এতটাই মোহময় ওহে ওঠে যে শেষমেষ নিজের অজান্তেই মৃত্যু পর্যন্ত কখন যে পৌছে যায় তাতে আর হদিস মিলে না !!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

