তোমার প্রয়োজনে আমার উদ্ভব হয়,
স্বার্থ ফুরিয়ে গেলে আমাকে আর প্রয়োজন নয় ।
আমার প্রয়োজনে তুমি নেই হায়,
শত বাঁধার মাঝেও শুধু তোমাকেই খুঁজে বেড়াই ।
না না বলছি না শুধু তোমাকেই আমার প্রয়োজন,
শুধু বলতে চাই তুমিই আমার প্রিয়জন ।
স্বার্থ খুজে না পেয়ে আজ আমি স্বার্থক,
আমি জানি! হ্যাঁ আমি জানি প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

