সালাহউদ্দিন সালমান , সিরাজদিখান (মুন্সীগঞ্জ) থেকে: সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ব্রিজে করা হচ্ছে অত্যাধুনিক আটোমেটিক টোল প্লাজা। টোল প্লাজার অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ হলেও অটোমেটিক মেশিন বসানোর কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজায় যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ইজারাদারের অব্যবস্থাপনা ও টোল আদায়কারী জনবলের স্বল্পতার কারণে মাওয়াগামী যানবাহনের সংখ্যা বেড়ে গিয়ে যানজটে পরিণত হয়। এ যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে দক্ষিণবঙ্গের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবার ঈদেও একই ঘটনা ঘটেছে। ঢাকা- মাওয়া মহাসড়কের গুরুত্বের কথা বিবেচনা করে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের ধলেশ্বরী-১ ব্রিজের নিকট একটি অত্যাধুনিক টোল প্লাজা নির্মাণের কাজ শুরু করেছে কয়েক মাস ধরে। এর অধিকাংশ কাজই প্রায় শেষের পথে। এ ব্যাপারে সড়ক ও জনপথ মুন্সীগঞ্জ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন ভূঁইয়া জানান, টোল বুথ নির্মাণের কাজ প্রায় শেষ হলেও ঈদের পূর্বে এটি চালু করা সম্ভব হয়নি। টোল বুথের অটোমেটিক মেশিন সময়মতো বিদেশ থেকে না পৌঁছায় মেশিনগুলো স্থাপন করা সম্ভব হচ্ছে না। কিছু মেশিন চলে এসেছে। এগুলো স্থাপন করতে ইতিমধ্যে বিদেশ থেকে প্রকৌশলীরা চলে এসেছেন। তারা এখন টোল প্লাজায় কাজ করছেন। অত্যাধুনিক মেশিন, সিসিটিভি ক্যামেরাসহ সম্পূর্ণ কম্পিউটারাইজড হবে এ টোল প্লাজা। টোল পরিশোধ করার সঙ্গে সঙ্গেই অটোমেটিক মেশিনের সাহায্যে ওপরে উঠে যাবে টোল বুথের ব্যারিকেড লাঠি। গাড়িতে বসেই টোল দেয়া যাবে টোল সংগ্রহকারীর হাতে। ছয় লেনবিশিষ্ট এ টোল প্লাজায় ছয়টি অত্যাধুনিক এসি টোল বুথ রয়েছে। যা থেকে ১২ জন টোল কালেকটর উভয়দিকে যাতায়াতকারী যানবাহন থেকে একই সঙ্গে টোল নিতে পারবে। এর নির্মাণ ব্যয় ১৩ কোটি টাকা হলেও নির্মাণকারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স লি. আগামী ৫ বছর এ টোল আদায় করে সরকারের কাছে দেয়াসহ দেশি-বিদেশি লোক দিয়ে বুথের রক্ষণাবেক্ষণ ও যাবতীয় দেখাশোনা করবে।
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।