সামু ব্লগের মডারেটরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দুদের কুম্ভমেলা -উলঙ্গপনার ধর্ম == এই শিরোনামে যে সব ছবি দেয়া হয়েছে তা অনেকের জন্য সমস্যা। কারণ অল্প বয়সী তরুণ তরুণীসহ অনেক বয়েসী সম্মানীয় লেখকরাও এই ব্লগের ব্লগার। অনেক ব্লগারের ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা বাবা মায়ের দেয়া বিভিন্ন বিষয় নিয়ে লেখা পোষ্ট পড়ার জন্য অনেক সময় ব্লগে লগইন করে থাকে, আবার ছেলে মেয়েদের লেখা পোষ্ট পড়ার জন্যও অনেক সময় বাবা মা ব্লগে ঢু মারে। এরকম ছবি দিলে বাংলাদেশের সামাজিকতায় বাবা-মা বা তাদের সন্তানদের জন্য কি লজ্জার ব্যাপার নয়? অনেক সময় ব্লগার তার নিজের লেখা পোষ্ট করে সমবয়সী বা সম্মানীয় বিভিন্ন বয়সী লোকজনকে পড়ার জন্য আমন্ত্রণ করে থাকে। এরকম ছবি দিলে কি সামু ব্লগে সব বয়সী লোকজনকে লেখা পড়ার জন্য আমন্ত্রণ করা সম্ভব?
বিষয়টি বিবেকবান লোকজনের জন্য বড়ই বিব্রতকর। কাজেই এধরনের ছবি ব্লগে যাতে পোষ্ট না হয় তার জন্য ব্লগের মডারেটর ভাইদের জোর অনুরোধ করছি। বর্তমান নগ্ন ছবির পোষ্টটিও সরানো হোক।
ভবিষ্যতে শালীনতা বজায় রেখে সব বয়সী ব্লগার যেন ব্লগিং করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য সামুর কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন