মনে কি পড়ে,
সেই তারা উজ্জ্বল জ্যোৎস্না রাতের কথা?
দুজন একাকী নির্জনে বসে কত না কথা বলেছি।
হাতের ওপর তুলে ধরলাম তোমার মুখটি-
মনের কথাটি বলবো বলে,
আবেগে বোজা তোমার চোখ দেখে
বলা হলো না।
তোমার কথা তুমি বলেছ, বলেছি আমি, শোনোনি তুমি,
শুনেছি শুধুই একা।
কতবার বললাম তোমায়, শোনো কানে-কানে বলি,
রক্ত লাজে ফিরিয়ে নিলে তোমার মুখ;
বলা হলো না।
অনেক আশা, অনেক প্রতীক্ষার পর কাছে পেয়েও
তোমাকে, বলা হলো না।
মনে মনে হৃদয়ও মন্দিরে রচনা করেছিনু ভালোবাসা,
মনের যত কথা, যত ব্যাকুলতা ছিলো, বলি বলি করেও
বলা হলো না।
একদিন হঠাৎ,
ভালোবাসার মানচিত্রটা অসংখ্য টুকরো করে;
ছুড়ে দিলে ডাস্টবিনে।
ভালোবাসা এতই কি ঠুনকো ছিল?
জানা হলো না॥
তাং : ০৯.০৫.১৯৯৬ইং- আরএন রোড, যশোর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


