আমি কোন কবি নই। তবুও ২লাইন লিখলাম। কারো যদি এতটুকু ভাল লাগে নিজেকে ধন্য মনে করব। কেউ যদি লেখার অপরিপক্কতার জন্য বিরক্ত হন, ক্ষমা প্রার্থনাপূ্র্বক।
জোসনা রাতে বড় অভিমান হয়
কেন তুমি কুয়াশাক্ত জোসনায় পাশে থাকবে না
বৃষ্টি পড়লে অভিমান হয়
ঝড়ের রাতে বিজলীর আলোতে তোমায় কেন দেখব না
আমার অস্তিত্বে লীন হয়ে আছ তুমি
অস্তিত্বের অসম্পূর্ণতা নিয়ে কি মানুষ বাঁচে?
তো আমি কেন বাঁচব ?
আরো অনেক দায় আছে যে
নিজেকে ফাঁকি দিয়ে বাঁচতে হবে
কিন্তু দেখে নিও , এই ফাঁকির বাজারে
একদিন হয়ে যাব চন্দ্রাহত।
তারপর.......
তুমি ও বড় করুনা করে বলবে
ওই যে দেখ ফাঁকির হাটে পসরা নিয়ে বসেছে এক চন্দ্রাহত প্রেমিক।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১১ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


