somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্য মন্ত্রী সমীপে খোলা চিঠি

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় মন্ত্রী মহোদয় সমীপেষু ,
তথ্য মন্ত্রনালয় , গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।


বিষয়: ইউটিউব অবাধ করার জন্য আবেদন ।


জনাব,
নাকুলা বাসিলি নামক কুখ্যাত একজন মার্কিন চলচিত্রকার আনুমানিক জুলাই ২০১২ এর দিকে "Innocence of Muslim" নামের একটা চলচিত্রের ট্রেলার ইউ টিউবে প্রকাশ করেন । প্রকাশ করার পর তিনি আশানুরূপ হিট পেতে ব্যর্থ হন । কিন্তু দুষ্ট মস্তিস্ক লক্ষে পৌছানোর আগে দমিবার পাত্র ছিল না । ফলে তিনি মুসলিম হৃদয়ে আঘাত হানার নতুন পরিকল্পনা নিয়ে হাজির হন সেপ্টেম্বর ২০১২ , পূর্বে চিত্রায়িত ভিডিও টি তিনি আরবি ভাষায় ডাবিং করেন এবং মিশরীয় ইসলামী চ্যানেল আল-নাস টিভি তে সম্প্রচার করার ব্যবস্থা করেন । এইবার তিনি তার লক্ষ্য অর্জনে আর ব্যর্থ হন নি । ৯ সেপ্টেম্বর ভিডিও মিশরীয় টিভি চ্যনেলে সম্প্রচারের পর সমগ্র মুসলিম জাহান বিক্ষোভে ফেটে পরে । ১১ সেপ্টেম্বর লিবিয়ায় মার্কিন দুতাবাসে হামলা করে রাষ্ট্রদূতসহ ৪ জন মার্কিন নাগরিক হত্যা করা হয় । বিক্ষোভের ফলে আফগানিস্থান পাকিস্থানেও মানুষ হত্যা করা হয় । আমাদের দেশেও ইসলামী দল গুলো বিক্ষোভ পালন করে ।

বাংলাদেশ সরকার এই মার্কিন নোংরামির নিন্দা জানান এবং বাংলাদেশে ইউ টিউব বন্ধ করে দেয় । মার্কিন সরকারের মুখ পাত্র হয়ে হিলারি ক্লিন্টন এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন কিন্তু বাসিলিকে আইনের আওতায় আনতে অক্ষমতা প্রকাশ করেন । মার্কিন নীতি অনুযায়ী যেকোনো কেউ তার বাক স্বাধীনতা অধিকার ব্যবহার পূর্বক এরকম ভিডিও বানাতে পারেন বলে তিনি দাবি করেন । এরকম নীতি আদৌ মার্কিন মুলুকে প্রচলিত আছে নাকি যাচাই করতে গিয়ে আমরা দেখতে পাই , ইউ টিউবেই "Family Guy" নামের একটা সিরিজ আছে, যেখানে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু কে নিয়েও এধরনের ভিডিও রয়েছে ।

এরপর যেটা আমরা প্রতক্ষ্য করি , সমগ্র মুসলিম জাহান যখন বিক্ষোভের আগুনে জ্বলছিল তখন বাসিলি আত্ম গোপনে চলে যান এবং মার্কিন সরকার এই ব্যপারে নির্বিকার ভুমিকা পালন করে । তাদের দেশে একটা দিন হরতাল কেউ পালন করে নি , কোনো মানুষ হত্যা করা হয় নি , রাস্থা দখল করে বিক্ষোভ করে জন দুর্ভোগ বাড়ানো হয় নি । এসকল ক্ষতির মুখে শুধু আমরাই পরলাম । হয়তো ঢাকার রাস্তায় যখন আগুন জ্বলছিল তখন বাসিলি কোনো এক খামার বাড়িতে বসে বিয়ারের মগ হাতে নিয়ে টিভি তে মুসলিম বিশ্বের দুরবস্থা দেখে নিজের সাফল্যে গোফে তা দিচ্ছিলেন । আমরা নিজারাই নিজেদের ক্ষতি সাধন করলাম ।

একজন তথ্য প্রযুক্তির দিনমজুর হিসেবে গুগলের অনেক গুলা সার্ভিস আমার কাছে মৌলিক চাহিদার মত , ইউ টিউব সাইট তার মধ্যে অন্যতম । ইউ টিউব সাইটে ঢুকলেই হোম পেজে সেই কু-চলচিত্র টি আসে না । সেটাকে সার্চ করে আনতে হয় । যার চলচিত্র টি দেখার ইচ্ছা তিনিই শুধু সার্চ করে ক্লিপ টি খুঁজে নেবেন । জনাব, আপনাদের কেন মনে হল এই ক্লিপ টি গুগল ছাড়া ইন্টারনেট এ আর কোনো জায়গায় পাওয়া যাবে না তা অধমের বোধগম্য নয় । যার এটা খুঁজে বের করার ইচ্ছা, তিনি ঠিকই অন্য কোনো সাইট থেকে খুঁজে বের করে নেবেন । এসব ব্যপার পর্যালোচনা করে করে যেটা প্রতিয়মান হয়, ইউ টিউব বন্ধ করে ওই ক্লিপ টির প্রাপ্যতা বন্ধ করা যায় নি বরং অন্য যারা ইউ টিউবে শিক্ষনীয় ভিডিও দেখতেন তাদেরই ক্ষতি সাধন করা হল (বি: দ্র: জনাবের অবগতির জন্য জানাচ্ছি , ইউ টিউবে গান সিনেমা ছাড়াও শিক্ষনীয় প্রচুর ভিডিও রয়েছে, সেই সাথে ইউ টিউবে tutorials লিখে সার্চ করে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের আহ্বান জানাচ্ছি ) ।

একটা জীবন থেকে নেয়া ঘটনা দিয়া অধম লেখা শেষ করতে চায়, সেদিন আমাদের ইউরোপিয়ান এক ক্লায়েন্ট এর সাথে মিটিং এর পর খোশ গল্প করছিলাম, কথা প্রসঙ্গে তিনি জিগ্যেস করলেন , তোমাদের দেশে নাকি ইউ টিউব বন্ধ, আমরা ঘটনার সত্যতা স্বীকার করার পর তিনি অনেক মজা করলেন এই বলে google সার্চ কি বন্ধ করার কোনো সম্ভাবনা আছে? লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছিল জনাব. কিন্তু কিছু বলার ছিল না । মিথ্যা তো কিছুই বলে নি সে ।

অতএব মহোদয় , উপরিউক্ত আলোচলার পরিপ্রেক্ষিতে যদি বুঝিতে সক্ষম হন, ইউ টিউব বন্ধ করে শুধু নিজের ক্ষতি সাধন ছাড়া আর তেমন কোন লাভ হচ্ছে না । তাহলে কৃপা বিতরণে সুবিবেচনার সহিত ইউ টিউব সাইট টি অবাধ করার ব্যবস্থা করে আমাদের ঋণ গ্রাহী করবেন ।


নিবেদক
ইউ টিউব বঞ্চিত বাংলাদেশী জনগন ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×