হে সুশীল ,
আর কত দিন সকালে চায়ের কাপ হাতে নিয়ে পেপার উল্টাইতে উল্টাইতে বউকে বলিবেন "ডার্লিং দেশটা রসাতলে গেল " এই অবস্থার জন্য আপনিই দায়ী । সময় থাকিতে সোচ্চার হননি কেন? তারেক রহমান কত কোটি টাকা মারিয়া খাইল , সুরু বাবু কয়টা কালো বিড়াল মারিলেন সেটা নিয়ে মুখে ফেনা তুলিয়া ফেলিতেসেন । অথচ ধর্মের নামে যখন অধর্ম হইতেসে তখন আপনি নিশ্চুপ । এই নৈরাজ্য কি তারেক আর সুরু বাবুর দুর্নীতির তুলনায় অত্যন্ত নগন্য মনে হয়? নাকি ধর্মের নামে নৈরাজ্যের প্রতিবাদ করিতে বুক কাপে? পরপারে অন্তহীন সুখের জন্য এই ছোট খাটো হত্যাযজ্ঞ এবং জল পোড়াও মানিয়া নিচ্ছেন । তাহলে নিজের মনে একবার নিজেকে বলুন আমি একজন কপট সুশীল , প্রতিক্রিয়াহীন মডারেট । আসলে আপনি ওই উগ্র লোক গুলার চেয়ে ভাল কিছুই নন , আপনি শুধু সুযোগ পাননি জেহাদ করার , এই পার্থক্য ।
হে নির্যাতনকারী ,
একবার ভাবিয়া দেখিয়াছ কি , একটা ন্যক্কারজনক কাজের প্রতিবাদ করিতে গিয়া কয়টা ন্যক্কারজনক কাজ করিতেস? আফগানিস্থান পাকিস্থানে যে কজন লোক কে হত্যা করিলে তারা কি নাকুলা বাসিলির চাচাত ভাই ছিল? কি অপরাধে তাদের হত্যা করিলে? রামুতে যে কয়টা বৌদ্ধ মন্দির ভাঙ্গিলে সেগুলা কি বাসিলি অর্থায়ন করিত? যেকয়টা বাড়ি ঘর পোড়াইয়া দিলে ওগুলা কি বাসিলির বাগান বাড়ি ছিল? রাস্তায় যে কয়টা গাড়ি পোড়ালে সেগুলা কি বাসিলির গ্যারেজ থেকে বের হয়েছিল? ধর্মে কি করতে বলিয়াছে আর একবার পরিয়া দেখো ।
হে নির্যাতিত ,
তোমারে কিছুই বলার নেই, আমরা লজ্জিত , তোমাকে সুন্দর ভাবে বাচিতে দিবার মত পৃথিবী উপরের ২ শ্রেনীর লোক বানাইতে দেয় নি , ক্ষমা করিয়া দিও ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


