somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তো মূলত আমাদের যেটা আশা ছিল ....

০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে। সেই অধিকারে হেফাজতে ইসলাম মতিঝিল শাপলা চত্বরে "শান্তিপূর্ণ সমাবেশ" করার অনুমতি পায়। সকাল থেকে মতিঝিলে সমাবেশ শুরু হল। শাপলা চত্বরে একদিকে মতিঝিলে উগ্র কর্মী সমর্থকদের উদ্দ্যত্ত পূর্ণ ভাষণ চলতে থাকলো , অন্যদিকে তারা অবরোধের নাম অরাজকতা করতে শুরু করলো ঢাকার ভিতরে এবং ঢাকা প্রবেশমুখে বিভিন্ন পয়েন্টে। সারা দিনভর চলল জ্বালাও পোড়াও। এভাবেই দিনভর চলতে থাকল শান্তিপূর্ণ সমাবেশে সরকার পতনের হুমকি, সরকারের "পালানোর পথ খুঁজে পাবে না" এসব বাকুম বাকুম ।

বিকেলে এক প্রেস ব্রিফিং করে সৈয়দ আশরাফ সাহেব সরকারের পক্ষ থেকে হেফাজতে ইসলামকে ৬ টার পর চত্বর ছেড়ে চলে যেতে বললেন। তিনি জানিয়ে দেন ৬ টার পর চত্বর ছেড়ে না দিলে সরকার কঠোর হতে বাধ্য হবে। ঠিক তার কিছুক্ষন পর সমাবেশ থেকে আশরাফ সাহেবেকে চ্যালেঞ্জ করে হেফাজতের নেতা কর্মীরা বক্তব্য র্রাখেন "আশরাফ সাহেব আমরা এখানে থাকব, আপনারা বরং পালাবার পথ খুঁজুন।" সন্ধ্যা নেমে আসার পর হেফাজতের জ্বালাও পোড়াও আরো ভয়ংকর রূপ নেয়। ওরা একের পর এক পুড়িয়ে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আজাদ প্রডাক্টস, কে এফ সি, হাউজ বিল্ডিং, বায়তুল মোকারমের একাংশ, ফুটপাথের দোকান পাট। রাস্তার ডিভাইডার, গাছ পালা থেকে শুরু করে রক্ষা পায় নি এটিএম বুথ ও।

একটা দেশে রাষ্ট্র যন্ত্রের চেয়ে শক্তিশালী কেউ নয়। রাষ্ট্রযন্ত্রের সহনশীলতাকে হেফাজত দুর্বলতা ভেবে নেয়। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বেঁধে দেয়া সময় পার হয়ে যাওয়ার পর হেফাজতের নৃশংসতা আরো বেশি বেড়ে যায়। মূলত সকাল থেকে রাত ২ ঘটিকা পর্যন্ত হেফাজত কি করতে পারে তা দেখিয়ে দিল পুরো জাতিকে। এরপর রাত ২:১৫ ঘটিকায় শুরু হল সরকারের বুঝিয়ে দেয়ার পালা কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়।

তো মূলত আমাদের যেটা আশা ছিল, পুলিশ বিজিবি এসে হেফাজতকে বলবে, "বাবারা আর দুষ্টুমি করেনা, এবার বাড়ি চলে যা।" উত্তরে হেফাজত বলবে "না যামু না", এই বলে কয়েকটা পুলিশের মাথা থেথলে দেবে। কিন্তু এমনটা হল না। পুলিশ নৃশংসভাবে দাবড়ানি দেয়া শুরু করল। ঠিক এইখানেই আমাদের যত আপত্তি। পুলিশ কেন এদের দুটো চুমু দিল না, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তারা শুধু পল্টন মতিঝিল কেন তছনছ করবে, যারা মিরপুর উত্তরা থাকেন তাদের কি কোনো শখ থাকতে নাই? তারা কি এই আগুনে একটু জ্বলার অধিকার রাখে না ? কিন্তু এই বাকশালী সরকার সেটা হতে দিল না। তাই তীব্র নিন্দা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×