প্রহলাদ মন্ডল সৈকত,কুড়িগ্রামে অষ্টম শ্রেণীর ছাত্র রায়হানকে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে জেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এরই প্রতিবাদে গতকাল ২৭জানুয়ারী কুড়িগ্রামের রাজারহাটে রায়হান হত্যার বিচারের দাবীতে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক ও সাং®কৃতিক সংগঠন বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করছে। রাজারহাট-নাাজিমখান রোডে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। পরে মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন , জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাাসক মেজর জেনারেল (অবঃ) আমসা-আ-আমীন , এম আই ডিগ্রি কলেজ অধ্যক্ষ সাইদুর রহমান , রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ, গত ১৮ জানুয়ারী কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র ক্রিকেট প্রেমী রায়হান(১৩)কে তারই বাড়ীর ভাড়াটিয়া নজরুল ইসলামের পুত্র সাগরসহ ৫জন যুবক ৫০লাখ টাকা মুক্তিপনের দাবীতে অপহরন করে নিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে সাড়ে ৪লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরে রায়হান অপহরনকারীকে চিনে ফেলায় মোটিভ নষ্ট করার জন্য অপহরনকারীরা তাকে হত্যা পর তার লাশ বালুচাপা দিয়ে গুম করে রাখে। রায়হানকে না পাওয়ায় বাধ্য হয়ে তার পিতা কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করে। সন্দেহজনক ভাবে পুলিশ বাসার ভাড়াটিয়ার পুত্র সাগর(২২)কে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ২২ জানুয়ারী পুলিশ রায়হানের লাশ পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের ধরলা নদীর চরের বালুর নিচ থেকে উদ্ধার করে। ঘটনাাটি এলাকায় জানাজানি হলে দুই জেলার অভিভাবকদের মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করে। জেলা জুড়ে শুরু হয় প্রতিবাদের ঝড়।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

