somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রহলাদ
রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি ম

কুড়িগ্রামে পুলিশের এক এসআইয়ের ৫বছরের জেল

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামে পুলিশের এক এসআইকে ৫বছর ২ মাসের জেল দিয়েছে আদালত। অন্যের জমি অবৈধ দখল, চাঁদা দাবি ও মারপিটের ঘটনায় কুড়িগ্রাম ২য় আদালতের সহকারী দায়রা জজ আশিকুল খবির এ রায় দেন। উক্ত ঘটনায় ঐ এসআইয়ের দুই সঙ্গিকেও জেল দেন আদালত। বর্তমানে সাজাপ্রাপ্ত আসামী এসআই নজরুল ইসলাম দিনাজপুর পুলিশ সুপার কার্যলয়ে কর্মরত থাকলেও তাকে পলাতক দেখানো হয়েছে। তবে আদালত পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি শেলের এআইজিকে আসামী এসআই নজরুল ইসলামকে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রায়ের অনুলিপি পাঠিয়েছে।
আদালত সুত্রে জানা গেছে, কুড়িগ্রামের ভকেশনাল এলাকার আসলাম হোসেন জনৈক মকবুল হোসেনের নিকট সাড়ে ১৮ শতক জমি কবলা মূলে ক্রয় করে ভোগদখল করছিলো। এ অবস্থায় গত ২০০৮ সালের ১৪ এপ্রিল আদালতের রায় পাওয়ার কথা বলে এসআই নজরুল ইসলাম ও তার সঙ্গী দেলদার হোসেন ও ফজলুল হক ঐ জমি আসলামকে ছেড়ে দিতে বলে। অন্যথায় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ১৯ এপ্রিল ভোরবেলা এসআই নজরুলের নেতৃত্বে একদল লোক ঐজমি দখল করতে জমিতে নামে। তখন আসলাম হোসেন বাধা দিলে তাকে ব্যাপক মারপিট করে। তাকে বাঁচাতে তার স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাকেও লঞ্চিত করে এসআই নজরুল। তখন কুড়িগ্রাম সদর থানায় মামলা করতে গেলে এসআই-এর বিরুদ্ধে মামলার কারণে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরবর্তিতে ২০ এপ্রিল চীফ জুডিশিয়াল আদালতে নালিশী অভিযোগ দাখিল করে আসলাম হোসেন। আমলী আদালত উক্ত নালিশী অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন। সে প্রেক্ষিতে আসামীদের সনাক্ত করতে না পারলেও ঘটনা সন্দেহাতিতভাবে ঘটেছে মর্মে একটি প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়। তবে উক্ত প্রতিবেদনে আসামীদের সনাক্ত করা না হওয়ায় বাদির নারাজির প্রেক্ষিতে বিচার বিভাগীয় অনুসন্ধান প্রতিবেদনের আলোকে ৭ আসামীর বিরুদ্ধে ১৪৩, ৪৪৭,৩২৩, ৩৮৫, ৩৫৪,৩৪ ধারার অপরাধ আমলে নেয়া হয়।
পরবর্তীতে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে গত ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি দ্রুত বিচার নিস্পত্তির উদ্দেশ্যে কুড়িগ্রাম দায়রা জজ মামলাটি কুড়িগ্রাম ২য় আদালতের সহকারী দায়রা জজ আদালতে প্রেরণ করেন। পরে উভয় পক্ষের কৌশুলীর শুনানি শেষে ২০১১ সালের ১২ জুন আসামী এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে পেনাল কোডের ৪৪৭, ৩৫৪,৩৮৫ ধারায়; আসামী মো: দেলদার হোসেনের বিরুদ্ধে পেনাল কোডের ৪৪৭, ৩৮৫ ধারায় এবং আসামী ফজলুল হকের বিরুদ্ধে পেনাল কোডের ৩৪৭, ৩৮৫ ধারায় অভিযোগ গঠন করা হয়। বাকি আসামীদের অব্যহতি দেয়া হয়।
দীর্ঘ শুনানি শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এসআই নজরুল ইসলামকে প্রথম অভিযোগের জন্য ৫ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাস বিনাশ্রম কারাদন্ড, ২য় ও ৩য় অপরাধের জন্য ১মাস করে ২মাস বিনাশ্রম করাদন্ড প্রদান করে। এছাড়াও তার সহযোগি আসামী দেলদার হোসেনকে ১ম ও ২য় অপরাধের জন্য ১মাস করে ২মাস বিনাশ্রম কারাদন্ড এবং আসামী ফজলুল হককে ১মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ করে আদালত।
আসামী দেলদার ও ফজলুল হককে জেলা কারাগারে প্রেরণ করলেও আদালতে এসআই নজরুল ইসলাম উপস্থিত না থাকায় তাকে পালাতক ঘোষনা করে দ্রুত গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রেহানা খানম বিউটি অপর পক্ষে বাদী পক্ষে মামলা পরিচালনা করে এপিপি এডভোকেট আয়নুল হক তালুকদার।#
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×