লিখেছেন প্রহলাদ মন্ডল সৈকত,
আগামী ২৭ ফেব্রুয়ারী দ্বিতীয় ধাপে দেশের কয়েকটি জেলা সহ কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে সরকারী- বিরোধীদলের নেতাকর্মীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।দলীয় টিকিট নেয়ার জন্য চলছে গোপন আতাত। সেই সাথে দরকষাকষি হচ্ছে কে কত টাকা ব্যয় করতে পারবেন। যার টাকার অংক কম সে বাদ যাবে দলীয় নির্বাচন থেকে। তার মানে এটাই বোঝা যাচ্ছে নির্বাচনে যে যত বেশী টাকা ব্যয় করতে পারবেন সে তত দূর্নীতি মাধ্যমে এগিয়ে যেতে পারবে। যদিও নির্বাচনী আচরন বিধিতে স্পষ্টভাবে আয়-ব্যায়ের হিসাব দেওয়া থাকে তারপরও অনেককেই খুশি করতে পকেট ভারী করে দিতে হয়। তা না হলে সে হাত ছাড়া হয়ে যেতে পারে। এমনকি নির্বাচনে বিষয়টি উল্টা হয়ে যেতে পারে। গত নির্বাচনে দেখা গেছে দল বা নিরপক্ষভাবে কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে তার পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে ভোটে জিতিয়ে দেওয়া হয়। এর ফল শ্রুতিতে ওই সব সমাজের ব্যক্তিবর্গরা নিজেদের ফায়দা লুটচ্ছে। ওই সব প্রতিনিধিদের ছত্রছায়ায় নষ্ট করে দিচ্ছে সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষদের।রাতারাতি আগুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে। এই তো আমাদের সমাজ- এই তো দেশ। আজকাল সামাজে যাদের বিবেকবান শিক্ষিত বলে মনে করা হয় তারাই আজ নোং রামী করে যাচ্ছে। সামজের জঘণ্য অপরাধকে প্রশ্রয় দিয়ে নোংরা রাজনীতি খেলা করছে। ফলে সামাজের ভাল মন্দ বিচার করার বিচারক আর থাকে না। সমাজের প্রতিটি জায়গায় বিষধর সাপের বিষ মিশিয়ে দিচ্ছে। দালাল রেখে খোলা মেলাভাবে ঘুষ বানিজ্য করে আসছে মুখোশধারী প্রতিনিধিরা। বিচারের বদলে নিপিঁড়িত মানুষ পাচ্ছে প্রহসন। আগে বাপ-দাদার কাছ থেকে শুনতাম রাজনীতি করে রাজাবাদশারা। আর সে রাজনীতি কেন্দ্র ভির্তিক হয়ে থাকে। এখন সেটা চলে আসছে একেবারে ঘোর মফস্বল এলাকায়। সেটা আবার আমজনতারাই করে যাচ্ছে। যেখানে মানুষ দু-বেলা দুমুঠো অন্নের জন্য সারাক্ষন কাজ নিয়ে থাকে। সেখানে চলে এখন নোংরা রাজনীতি। সাধারন মানুষ ওইসব ব্যক্তিদের কাছ থেকে দুরে থাকতে চায়। কিন্তু প্রতিটি রক্ত কনিকায় এসব নোংরা রাজনীতি ঢুকে পরায় খেটে খাওয়া মানুষকে বিষিয়ে তুলছে। তাই তারা চলাফেরা করতে চায় স্বাভাবিকভাবে। তাদের গতি যেন কখনো থেমে না যায় কিংবা উল্টো ধাবিত না হয় সে দিকটাই দেখা উচিত সমাজ সচেতকদের। আগামী উপজেলা নির্বাচনে দেশের সকল মানুষ যেন র্নিভয়ে তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সকল স্তরের মানুষকে সে পদক্ষেপ গ্রহন করা জরুরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

