প্রহলাদ মন্ডল সৈকত, ৩০ জানুয়ারী বিকেল ৫ঘটিকায় কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির এক যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানার হাতে রাজারহাট উপজেলা জাতীয় পার্টির(একাংশ) সভাপতি ও বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম এবং সাধারন সম্পাদক মনসুর আলী ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মোতালেব ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এছাড়া ওই অনুষ্ঠানে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এসব নেতাকর্মীদের যোগদানে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎফুল্লতা দেখা দেয়। ফিরে আসে প্রানচাঞ্চাল্য। রাজারহাট ইসলাম মার্কেটে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ওয়াহেদ রফিকের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ১নং যুগ্ন সম্পাদক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ও কুড়িগ্রাম পৌর মেয়র নুর ইসলাম নুরু, জেলা বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান পিন্টু ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ সামাদ ধনি, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আঃ কুদ্দুস ও উপজেলা ছাত্রদলের সভাপতি আঃ রাজ্জাকসহ সদ্য যোগদানকারী নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিছুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি আগামী ২৭ জানুয়ারী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য বিএনপি থেকে নসদ্য যোগদানকারী আবুল হাসেমকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং আঃ সামাদ সরকার ধনিকে( বর্তমান ভাইসচেয়ারম্যান) ভাইসচেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে সার্বিকভাবে সহযোগীতা করার আহবান জানান। #

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

