প্রহলাদ মন্ডল সৈকত, ১৮মার্চ কুড়িগ্রামের রাজারহাটে এক প্রধান শিক্ষক কর্তৃক ইউপি সদস্যসহ প্রার্থীর অভিভাবককে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও অভিযোগে জানা যায়, স¤প্রতি উপজেলাধীন সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক পদে লোক নিয়োগের জন্য গোপনে পত্রিকা মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিষয়টি ফাঁস হলে পদের বিপরীতে ওই এলাকার প্রার্থী মর্জিনা খাতুন, জাকিয়া সুলতানা ও নাসিমা পারভীন গত ১৮ মার্চ দুপুরে তার অভিভাবক শাহীন মোস্তফা ওই এলাকার ইউপি সদস্য আঃ রশিদকে নিয়ে আবেদন জমা দিতে উক্ত প্রতিষ্ঠানে যান। কিন্তু প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল ইসলাম তাদেরকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক ও তার লোকজন প্রার্থীর অভিভাবকদের অকথ্যভাষায় গালিগালাজ করে শারীরিক ও মানষিকভাবে লাঞ্চিত করে। পরে এলাকাবাসীরা ছুটে আসলে কৌশলে ওই প্রধান শিক্ষক স্কুল থেকে পালিয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ প্রধান শিক্ষক আরিফুল ইসলাম তার পিতা মোসলেম উদ্দিন সরকারকে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি করায় পিতা –পুত্রের যোগসাজসে মোটা অংকের ডোনেশনের বিনিময়ে তার পচন্দের প্রার্থীকে চাকুরির নিয়োগ দেয়ার জন্য পায়তার চালাচ্ছে। এ ব্যাপারে লাঞ্চনার শিকার প্রার্থীর অভিভাবক শাহীন মোস্তফা উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা মাদ্যমিক অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান,অভিযোগের সত্যতা যাচাই করা হবে।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


