somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রহলাদ
রংপুর বিভাগের কুড়িগ্রামের রাজারহাটের মফস্বল সাংবাদিকতায় একজন নির্ভীক সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের একটি নিভৃত পল্লীর সম্ভ্রান্ত জমিদার পরিবারে তাঁর জন্ম। পিতা মনোরঞ্জন মন্ডল ছিলেন প্রাইভেট টিউটর। মাতা বীনাপানি ম

রাজারহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লিখেছেন প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ২৬মার্চ রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনী দিয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন করেন রাজারহাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা সমাজতান্ত্রিক দল(বাসদ), উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন ও রাজারহাট সরকারী বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন। পরদিন সকাল সাড়ে ৯টায় রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার। পরে থানা পুলিশ, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরুষ্কার বিতরন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুলের স্টিকার দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া দুপুর ১২ টায় ওই কলেজ মাঠে ক্রিড়া প্রতিযোগীতা এবং শেষে সূখী সমৃদ্ধ ,ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রভাষক স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম ও থানা অফিসার্স ইনচার্জ সাদেকুল ইসলাম, মুক্তি যোদ্ধা রজব আলী, উপজেলা প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক ও উপজেলা সমাজ সেবা অফিসার ফজলুল হক প্রমূখ। এসময় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে বিকেলে রাজারহাট প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতা দিবসের তাৎপর্য্য নিয়ে এক আলোচনা সভায় প্রেসক্লাবের আহবায়ক আঃ লতিফ মির্জার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহিত্যিক ও সাংবাদিক সরকার অরুন যদু, প্রহলাদ মন্ডল সৈকত, আসাদুজ্জামান আসাদ, আখেরুজ্জামান, অধ্যক্ষ আবুল হোসেন, আইয়ুব আলী আনছারী, আমিনুল ইসলাম, মোবাশ্বের আলম লিটন প্রমূখ।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×