চলার পথে অনেক মানুষ আর পরিবারের সাথে জড়িয়ে গেছি। তাঁদের অনেক কাছে থেকে সুখ দুঃখের নানা রূপ নানা ঢং দেখার সুযোগ পেয়েছি।
কখনো হেসেছি কখনো বা নীরবে মুছতে হয়েছে চোখের জল। সব কথা যেমন প্রকাশ করা ঠিক নয় তেমনি কিছু কথা আমাদের সকলের জানা প্রয়োজন, যে জানা থেকে আমরা হয়তো খুঁজে পেতে পারি কিছু অমূল্য সুখ। এই লেখায় থাকছে চারটি পরিবারের ঘটে যাওয়া ঘটনার স্নাপশট।
পরিবার এক: স্বামী স্ত্রীর মাঝে প্রতিনিয়ত টাকা পয়সা নিয়েই ঝগড়া হতো বেশি। একদিন সমস্ত ঝগড়ার অবসান ঘটিয়ে স্বামীটি নিলেন চিরবিদায়, রইলো শুধু ধন সম্পদ আর একাকীত্ব।
পরিবার দুই: স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর দূরত্বের কারণ ছিলো অর্থ, স্বামীর আত্মীয় স্বজন আর উইল লেখা নিয়ে দ্বন্দ্ব। একদিন সব অর্থ সম্পত্তিকে পিছনে রেখে স্বামীটি চলে গেলেন চিরতরে, রইলো শুধু কান্না।
পরিবার তিন: স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর বিরোধের একমাত্র কারণ ছিলো অর্থ আর ভাগাভাগি। স্ত্রী অর্জিত টাকা স্বামীকে দেয়া যাবে না কারণ স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দেয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন। একদিন বেঁচে থাকার সব আকুতি পরাজিত হলো, সব কিছু পিছে ফেলে অসময়ে চিরতরে হারিয়ে গেলেন উচ্চাভিলাষী স্ত্রী।
পরিবার চার: সন্তান বাবা মাকে ভালোবাসে কিন্তু তাঁদের কোনো কিছুই তার নিজের মনে হয় না। পৃথিবীর উন্নতির সাথে উন্নত হচ্ছে সন্তানেরা। একদিন দেখা যায় বাবা মায়ের বাড়িতে কলিং বেল টিপে বাসায় ঢুকছে তারা...
নিত্যদিনের ঘটে যাওয়া এ সব ঘটনা হয়তো সবার কাছে চেনা নয় তাই দাগ কাটে মনে, হয় রক্তক্ষরণ।
ভালোবাসা আর স্বপ্ন নিয়ে শুরু করা পথে সম্পর্কের মাঝে এসে দাঁড়ায় অর্থ আর অহংকার !!
কেন এমন হয়??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


