“প্রিয়াকে আমার কেড়েছিস তোরা,
ভেঙেছিস ঘরবাড়ি,
সে কথা কি আমি জীবনে মরণে
কখনো ভুলতে পারি?
আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই
স্বজন হারানো শ্মশানে তোদের
চিতা আমি তুলবই...”
২৬শে মার্চ ২০১৪ তে আমাদের শ্রদ্ধেয় এক বড় ভাইয়ের ভরাট কণ্ঠে
কবি সুকান্তের লেখা কয়েকটি বলিষ্ঠ লাইন উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়েছিলো পরবাসে স্বাধীনতা দিবস উদযাপন।
দল মত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে স্মরণ করেছে শহীদ মুক্তিযোদ্ধাদের।
আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি আমাদের ভিন্ন মত ভিন্ন বিশ্বাস যেন
দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে স্পর্শ না করে।
কার কর্মকাণ্ড সাদা আর কার কর্মকাণ্ড কালো ইতিহাসের সাক্ষী হবে সেটা থাক সময়ের হাতে।
এই মহান দিবসে সকলের সাথে থাকতে পেরে আমি গর্বিত ও ধন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


