ঘন আধারের মাঝে কৃষ্ণচুড়ায়
যমদূত সাথী করে মৃত্যু দাড়ায়
খর্বাকৃতির ক্ষমা জমা পরে রয়
সময় সম্ভাবনা কারোর ই তো নয়
ঝি ঝি পোকা ডেকে চলে, আর্তি জানায়
জীবনের আলো ঢাকে শ্যাওলা পানায়
গোলাপ সুবাসে আজ হেমলক ধোয়া
ঐশ্বর্য পরশে বিষ কন্টক ছোয়া
আপনার আহ্লাদ কত আবেগ ভরা
সময়ের ব্যবধানে হয়েছে খরা
উপহাস স্বরে হেসে বলছে হাওয়া
"এই প্রাতে বিদায় ক্ষণে বাচতে চাওয়া!"
স্বাগতমে আগমন জীবনের গোধুলির
সহস্র সম্পদ হলো সমতুল্য আধুলির

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

