'তুই যে বাবা আমারে দেইখা হাসোস, এইডাই আমার ভালো লাগে' - হান্নানের মা এই কথাগুলো বলল আমাকে। উনি অবশ্য হ্যালার মা নামে বেশি পরিচিত। গরিব কাজের বুয়ার ছেলেকে হান্নান বলাটা বড়ই বেমানান।হ্যালা নামটা যুত্সই।গরিব গরিব লাগে। আমাদের বাসায় কাজ করত প্রায় পনেরো থেকে বিশ বছর আগে।আমরা অনেক ছোট ছিলাম।তাদের কষ্ট খুব বেশি বুঝতাম না।তার ছোট ছেলে মান্নান সারাক্ষণ খাবার খেতে চাইতো।কেউ কিছু খাচ্ছে দেখলে বলত - "কি খাছ? কি খাছ? দ্যা দ্যা"।দে বলতে পারতোনা।আমরা ওকে নিয়ে মজা করতাম।কিছু মুখে না নিয়েই মুখ নাড়াতাম ওর সামনে।আর ও বলে উঠত - "কি খাছ? কি খাছ? দ্যা দ্যা"।ভাবলেই এখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়।সেই মান্নান মারা গেল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে।বৃষ্টির মধ্যে খেলতে খেলতে বৈদ্যুতিক খুটি স্পর্শ করেছিলো।কি মর্মান্তিক মৃত্যু! হ্যালার মা এরপর অনেকদিন কারো বাসায় কাজ করেনি।কিভাবে চলেছে কে জানে।হান্নানের বাবা ছিল নেশাসক্ত।সেও টাকা না পেয়ে নিরুদ্দেশ হলো।আমাদের এলাকার এক ছোটখাটো সন্ত্রাসীর(এখন ভালো, শুধু গাজা খায় ) মা তাকে আশ্রয় দিল।হান্নান একটু বড় হয়ে চাকরি করতে চলে গেল ঢাকার বাইরে।আমি তাকে আর দেখি নি।হান্নানের মা একাই থাকেন।রাস্তায় বসে পিঠা বানান।নিজের জন্য বাচেন।কোনো স্বপ্ন নেই।শুধু বেচে থাকা।আমি তার সামনে গেলে কিছু বলেনা।ভাবে এক রাস্তার পিঠাওয়ালা মহিলা আমার সাথে কথা বললে আমার সম্মান কমে যাবে কি না! তাই চুপ করে থাকে, কিছু বলেনা। আমি নিজেও গুছিয়ে, মানুষকে খুশি করে কথা বলতে সাহস পাই না।দেখা যায় উল্টো সে আমার কোথায় কষ্ট পায়। তাই আমিও চুপ করে থাকি, শুধু এক গাল হাসি।আজ দেখলাম ইফতার তৈরী করেছেন উনি বিক্রির জন্য।অন্য একটা দোকান থেকে বুন্দিয়া নেয়ার পর উনার সাথে দেখা হওয়ায় বললাম - "আজ আপনার থেকে কিছু নিতে পারলাম না।" উনি বললেন "তুই যে বাবা আমারে দেইখা হাসোস, এইডাই আমার ভালো লাগে"।
'তুই যে বাবা আমারে দেইখা হাসোস, এইডাই আমার ভালো লাগে'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"
নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।