গল্পের শুরু
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীতের মধ্যরাতে তারা খুঁজে পাওয়া যায়না। মিশকালো অন্ধকারে রাস্তায় হেটে হেটে ভয়ের অনুভুতি গুটিসুটি করে দেয় মনের আনন্দটুকু। শহুরে বাতিগুলো নিভতে চায় না। বহুক্ষণ পরপর এক একটা বাতি নিভে যায়। খেয়াল করলে অন্ধকারের আওয়াজ শোনা যায়। কিছু কুকুর ছোটাছুটি করে, ডাক দেয়। হঠাত ট্রাক পাশ দিয়ে চলে যায়। কিছু ঘুমন্ত মানুষ, ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে থাকে। যাত্রীহীন দুএকটা রিকশা ভাঙ্গা রাস্তায় টুং টাং শব্দ করে চলে যায়। এই রাতেও রাত জাগা কিছু শ্রমিক হাতুড়ি পিটিয়ে গাড়ি ঠিক করে। রাতটা আসলেই অচেনা। পরিচিত ব্যস্ততা নেই, পান খাওয়া পুলিশ হাসে পথচারী দেখে। মন চাইলে মজা করে, মন না চাইলে পান খায়। মাতাল প্রৌড় জুয়ার সাথীদের সাথে অভিমান করে গালাগাল করে একা একা। চায়ের দোকানি একমনে চেয়ে থাকে খালি বেঞ্চটির দিকে। আমি এসে বসলাম, কোনো ভাবান্তর নেই। খানিকক্ষণ পর
- চা খাবেন
- দেন ১ কাপ
- নাই তো, চুলা নিভাইয়া ফেলছি
আমি চুলার দিকে তাকিয়ে দেখি সত্যি ই নিভানো।
- কি? বাসায় চলে যাবেন?
- না, বাসায় যামুনা।
- চুলাও বন্ধ, বাসায় ও যাবেন না। কি করবেন ?
- খেলা দেখমু। রাইতের খেলা। কয়টা পাগল বাইরাইবো এখন। কি যে করব আপনে না দেখলে বিশ্বাস যাইবেন না। পুলিশের গাড়ি ও থাকব না। ... চলবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন