লন্ডনে দাস প্রথা
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লন্ডন থেকে উদ্ধার করা হয়েছে ২৪ জন দাস। খোদ ব্রিটেনে দাস ব্যবসার সন্ধান মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নানা মহলে। ব্রিটিশ পুলিশ উত্তর লন্ডনের পর্যটন স্থল ‘গ্রিন একর ট্রাভেলার স সাইট’ থেকে এদেরকে উদ্ধার করে। লন্ডনের ‘দি টেলিগ্রাফ’ পত্রিকা জানায়, অত্যন্ত দারিদ্র্য এবং নোংরা পরিবেশে বেশ কয়েকজন দাস থাকত শহরের অনতিদূরেই। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা রবিবার সকালে ওই খামার বাড়ির চারপাশ ঘিরে ফেলে ২৪ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজন ব্রিটিশ নাগরিক রয়েছে। বাকিরা পূর্ব ইউরোপের। পুলিশের অনুমান অন্তত দেড় দশক ধরে সেখানে দাসপ্রথা চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই দাসদের সামান্য খাওয়া-থাকার বিনিময়ে নির্মমভাবে খাটানো হত। থাকতে দেয়া হত গরাদ দেয়া গাড়ির মধ্যে অথবা কুকুর রাখার জায়গায়। তাদের মজুরি দেয়ার তো কোনও প্রশ্নই ছিল না। মালিকের কড়া নজরদারি এগিয়ে পালাবার পথও ছিল না তাদের। দাস ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছেন পুলিশ ও গোয়েন্দারা। গোয়েন্দা প্রধান সিয়েন ও’ নীল বলেছেন, উদ্ধার হওয়া দাসদের স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ওইরকম অপরিচ্ছন্ন পরিবেশে যে মানুষ থাকতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক ও টাকা পয়সাও উদ্ধার করা হয়েছে।
সূত্রঃ
ইত্তেফাক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন