somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"লালন সাঁই'র তিন গুরু"

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

//তিন পাগলে হৈল মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে

একটা পাগলামী করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে



একটা নারকেলের মালা
তাতে জল তোলাফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে

পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন ভয় তরাসে
চৈতে নিতে অদ্বৈয় পাগল নাম ধরেছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে//



লালন সাঁই র গান হিসেবে এই গানের জনপ্রিয়তা বেশ। অনেক কম মানুষই আছেন যারা গানটি শোনেন নাই। তবে এর অর্থ জানেন বোধকরি অনেক কম মানুষই। পিচ্চি কালে যখন এই গান শুনতাম তখন অর্থও বুঝতাম না :/ এই গানের মর্ম উদ্ধার করলাম খুব বেশি দিন হয় নাই। কয়েক বছর হবে। এখনো অনেকেই এই গানের অর্থ বুঝেন না। এই গানে লালন সাঁই নিজেই তার গুরুদের কথা তুলেধরেছেন।





শুধু সিরাজ সাঁইই নন, লালনের আরো বেশ কয়েকজন গুরু সানিধ্য হয়েছিল। তাদের কথা বলতেই এই গানের প্রতিটা চরণ সৃষ্টি।



//তিন পাগলে হৈল মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে//



তৎকালীন নদীয়া জেলার কথা শোনেন নাই এমন মানুষ কম। সেখানে একসময়ে জ্ঞানপীঠ বলে বেশ সুখ্যাতি ছিল। সেখানেই সকল "পাগল" বলতে পন্ডিত ব্যাক্তিকে বোঝানো হয়।





//একটা পাগলামী করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে ধূলার মাঝে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে//



জাত নিয়ে এখন যেমন রেষারেষি চলছে তখনো চলতো। অজাতকে জাত দেওয়া পাগলামী ছাড়া আর কিছুই না, লালন সাঁইযে তেমনই এক পাগল ছিলেন তাই বলেছেন।





//একটা নারকেলের মালা
তাতে জল তোলাফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে//



নারকেলের মালা বা খোসার আরেক নাম "করঙ্গ" মগ টাইপের ব্যাবহারে নারকেলের মালা ব্যাবহার হত। সাধারণ ভাষায় তাই মনে হয়। কিন্তু এর আরকটি বৈশিষ্ট্য আছে। তা হল করঙ্গ স্থির। তাতে জল তোলাফেলা ছাড়া আর কিছুই হয় না।

এটা আমাদের মতন সাধারণ মানুষ যারা স্থির কর্পোরেট টাইপের তাদের প্রতীক। তারা সারা জীবন এক জায়গায় জমেই থাকে।







//পাগলের নামটি এমন
বলিতে ফকির লালন ভয় তরাইসে
চৈতে নিতে অদ্বৈয় পাগল নাম ধরেছে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে//



এই শেষ অংশে এসে লালন তার গুরুদের নাম বলেছেন। গুরুর প্রতি ভক্তি করে গুরুর নাম মুখে নিতে শ্রদ্ধায় কুঁকড়ে বলেছেন

"পাগলের নামটি এমন বলিতে ফকির লালন ভয় তরাইসে"



আর চৈত্যে, নিতেয়, অদ্বৈয় এই তিনজন হলেন শ্রীচৈতন্যদেব, শ্রী নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য।



ইতিহাস ঘাটলে এদের সবাইকে খুব সহজেই চেনা যায়। শ্রীচৈতন্যদেব গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক এবং শ্রী নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য সে আন্দোলনে শরিক হয়েছিলেন-বাংলার ইতিহাসে এ কথা স্বর্ণক্ষরে লেখা রয়েছে। স্বর্ণক্ষরে-এই কারণে যে, গৌড়ীয় বৈষ্ণবধর্মের মূলকথা হল গানের মাধ্যমে প্রেমের কথা বলা। এককথায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মটি হল প্রেমবাদ। যা একাধারে কৃষ্ণপ্রেম এবং জীবপ্রেম।





প্রাচীন গ্রীক দার্শনিক যেনো অভ সিটিয়াম এর মতেঃ All people are manifestations of the one universal spirit and should, according to the Stoics,live in brotherly love and readily help one another. They held that external differences such as rank and wealth are of no importance in social relationships.


উৎসর্গঃ ইমন জুবায়ের ভাই, যার কারণে আমার এই সকল কিছু জানার সৌভাগ্য হয়েছিল।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×