বিয়ে নিয়ে সারা জীবন অনেক কিছু শুনেছি,একটা ভদ্রলোক আর একটা ভদ্র মেয়ে (অভদ্র হলেও কোন সমস্যা নেই) কাজী সাহেবের উপস্হিতিতে তিনবার কবুল কবুল বললেই বিয়ে হয়ে যায়।মুখ থেকে নির্সত কিছু শব্দ বের করার পরই শুরু হয় নতুন জীবন।তো আমিও এই সহজ কাজটা মনে হয় করে ফেলেছি!তবে যারা এই মুহুর্তে প্রেম ট্রেম করেন তাদের জন্য একটা সুখবর,প্রেমিকাকে বিয়ে করার ব্যাপারে ভাবছেন যে বিয়ে করলে এর মাঝে নতুন কি?তাদের জন্য বলব,সত্যি এ অনুভুতির কোন তুলনা নেই।প্রেমিকা আর বউ এর মধ্যে মিনিমাম ২০ টা পার্থক্য আছে।প্লিজ দয়া করে তর্কে আসবেন না।বিয়ে করুন আর দেখুন।আবার কেউ কেউ কমেন্টস করে ফেলবেন,বিয়ে করতে না করতেই মাস্টার্স ইন বিয়ে।বছর খানেক ওয়েট কর তার পর মজা বুঝবে,কত পোলাও এ কত তেল।
আমার বিয়ে করার প্রসিডিউয়ার টা বলি,কিছুটা হলেও মজা না পেলেও বিয়ে সর্ন্পর্কে জানতে পারবেন।আমি বিয়ে অনুষ্ঠানে এ্যোটেন্ড করার আগে মুসলিম বিয়ের রুল ইন্টারনেট থেকে কালেক্ট করার চেস্টা করেছি।গুগল এ যখন লিখছি “হাউ টু ম্যারি ইন ইসলাম”,তখন মনে হচ্ছিল গুগল বলতেছে,শালা কিভাবে বিয়ে করতে হয় এটা কোন প্রশ্ন হল।তো যতগুলো পেয়েছি আমার কাছে ফুলফিল মনে হয়নি।যেমন ধরুন একটা সাইট,” http://www.jannah.org/sisters/marr.html “।এখানে থেকে মনে হল বিয়ে করা হ্যাবি মজা।সব দায়িত্ব বউয়ের।তবে বেচারার জন্য মায়া ও হল,আহারে কত দায়িত্ব তার।প্রথম অংশ পড়ে মনে হল জামাই এর তোমন কাজ নেই।যাই হোক কিভাবে বিয়ে করতে হয় এ টু জেড এখানে নেই।আরও কিছু সাইট দেখলাম কোন ভাল রেজাল্ট পেলাম না।বাংলা বিয়ে প্রসিডিউয়ার কিছুটা তো আলাদা হবেই।
আর কাউকে জিজ্ঞাস করব তাও লজ্জা লাগছিল,ভাবলাম সবাই বলবে এটা কেমন কথা বিয়ে করবে কিভাবে এটা কোন প্রশ্ন হল।আর বিয়ের অনুষ্ঠানে আমার এক খালাত ভাই বলেই ফেলল ও কি আগে কাউকে বিয়ে করতে দ্যাখেনি?এটা ভাল প্রশ্ন।সে কথাটা বলেছে কারন আমি একটা কাজ করে ছিলাম,খাতায় সিগনেচার করার পর আমার ছোট দুলাভাই বলল সবাইকে সালাম কর।আমি সবাই কে বললাম আসসালামু আলাইকুম।সে আবার বলল সালাম কর।আমি তো পুরা থ ।আবার কি সালাম?!আমি আবার একই কাজ করলাম।তখন ওর কাজিন বলল পায়ে হাত দিয়ে সালাম করুন ভাইয়া।বুঝতে পারছেন পাঠক?আমার অবস্হা?
আমি আগে অনেক বিয়ে দেখেছি কিন্তু মনোযোগ দিয়ে দ্যাখিনি বর কি করে আর কনে কি করে,আর আমার একটু মেমোরি প্রবলেম আছে।তবে আগে যখন বাংলা সিনেমা মনোযোগ দিয়ে দ্যাখতাম তখনকার কথা মনে আছে।কিন্তু প্রবলেম টা ওটার জন্যই হয়েছে।একটা উদাহরন দিলেই বুঝতে পারবেন;
কাজী সাহেব:চেৌধুরী আউল-ফাউল সাহেবেব একমাত্র কন্যা কাউতাল বেগম এর এর সাথে ১ কোটি ১ টাকা দেন মহরানা ধার্য করিয়া বিয়ে করতে আপনি রাজী আছেন,বলেন কবুল।
নায়ক কিছু বলার আগেই একটা ঝামেলা হবেই।ঠাস করে একটা গুলির আওয়াজ।না হয় একজন চিতকার করে বলবে না-আ-আ-আ।এ বিয়ে কিছুতেই হবেনা।আর হিন্দি ছবিতে তো আগুনের চারপাশে ঘোরাঘুরি।ইংরেজি ছবিতে তো সবাই খ্রিষ্টান।ওদের তো কিস মিস করতে হয় সবার সামনে।আমি কোথা দিয়ে শিখব?ফার্মগেট এ যদি একটা বই পেতাম;এই বইটি পড়লে জানতে পারবেন কি করে বিয়ে করতে হয়।এই বইটি পড়লে আরও জানতে পারবেন বিয়ে করার পর কি করতে হয়।পরের টা অবশ্য সর্বত্র পাওয়া যায়।এরপর যা করলাম সব নিজের ইচ্ছা মত।কোলাকুলি করলাম প্রায় সবার সাথে,জানিনা কোলাকুলি করতে হয় কিনা।পায়ে হাত দিয়ে সালাম করলাম।আর কাজীর সামনে বসার আগে নাকি রুমাল মুখে দিতে হয়।আমি ওটা করলাম না।কারন কোন সাইট এ ইনফর্মেশান পাইনি।আবশ্য বাংলা ছবিতে নায়কের মুখে রুমাল থাকত।
-এম, ডি গোলাম রাব্বি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

