somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম মেয়েকে ছাড়া প্রথম দিন

০২ রা জুন, ২০১৫ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না আমার দ্বিতীয় মেয়ে বা ছেলে এখনও হয়নি। আমার মেয়ের বয়স ছয় মাস, ও খুবই আদুরে, হাসি খুশি, দুষ্ট, চোখটা মায়ায় ভরা আরও কত কি! লিখতে গেলে হয়ত এই এই টপিক টা ওর বৈশিষ্ট নিয়ে ভরে ফেলা যাবে



আমার মাতৃ বিয়োগের কারনে আমার স্ত্রী কে মেয়ে সহ আমার বাবার কাছে রেখে আসতে হল সামাজিক দায়বদ্ধতার কারনে। আমি ঢাকায় জব করি আর আমার স্ত্রী বি এস সি ইন কম্পিউটার সায়েন্স করে বসে আছে, জব ঠিক হবে হবে ভাব।
আমার বাবা খুব অসহায় বললে ভুল হবে কারন বাবা এখনও ইনশাআল্লা অনেক এনারজেটিক। কিন্তু আমার স্ত্রীকে থাকতে হবে সামাজিক সমস্যার কারনে, এবং সমস্যা হল "লোক কি বলবে যদি আমি ব্উকে নিয়ে আসি।" বাড়িতে কিন্তু আমার ফুপু আছে, কাজের মহিলা আছে, আরও অনেক রিলেটিভ আছে কিন্তু কেন থাকতে হবে? সামাজিক সমস্যার কারনে। আমার তিন বোন (তারা ম্যারিড) তারা থাকতে পারবে না কারন তাদের বাচ্চাদের পরিক্ষা। এমন কি আমার স্ত্রীর কাছে আমার ফ্যামিলির কেউ ও থাকবে না। বাবা সে কখন কোথায় যায় কোন ঠিক নাই। আমার ওয়াইফ কে এক রকম সমুদ্রের মাঝখানে রেখে চলে আসলাম। সব মা রাই তার স্বামী সন্পকে একটা কথা বলে, " আমি বলে তোর বাবার সাথে সংসার করছি বাট অন্য কেউ হলে কবে চলে যেত।" আমার কাছে মনে হয় কথাটা আর কারও ক্ষেত্রে সত্য না হলেও আমার মার ক্ষেত্রে তা পুরো সত্য বলে আমি মনে করি। বাবা প্রচুর মেহমান কে ইনভাইট করে প্রতি ব্যাচে ৫-১০ করে থাকে এবং তাদের অাথিতিয়ত্ব কোন রকম অবহেলা করা যাবে না। আমার স্ত্রী গ্রামের কালচার ভাল বোঝে না এত হাড় ভাঙা পরিশ্রম ও করতে করতে ও মনে হয় পাগল হবে যাবে। কাজের মহিলা স্মার্ট ফাকি বাজ।
ও কে রেখে আসলাম সেটা তেমন বড় কোন বিষয় ছিলনা। বড় বিষয় হল আমার মেয়ে। আমি ও কে ছাড়া কখনও একদিন ও থাকিনি। সারাদিন প্রাইভেট জব এর হাড় ভাঙা খাটুনি (ই-মেইল ও চিল্লা চিল্লি) শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরতাম ওর মুখটা দ্যাখার পর সব ক্লান্তি ভুলে যেতাম। বয়স মাত্র ছয় মাস বাট তার এ্যাটিটিউড এ মনে হয় বছর খানেক হইছে। এত সুন্দর একটা হাসি দেয় আর হাত পা ছোড়াছুড়ি করে দেখলে বুকটা ভরে যায়। বাবা হওয়া যে খুবই সুখের বিষয় তখনই মনে হয়।
যাই হোক ওর ভিডিও স্টিল পিক দেখে শুধু সময় কাটাচ্ছি আর প্রহর গুনছি কবে আসবে ও। জানিনা কবে সামাজিক সমস্যা শেষ হবে। আর আমি আমার মেয়ে কে দেখতে পাব। আমি আবার ছুটি নিয়ে যাব কিন্তু বিবেক বাধা দেয়, কারন অলরেডি ১২ দিন ছুটি নিয়ে ফেলছি।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৫ রাত ১:১৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×