somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকরুদ্ধ আমি

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দিনের হিসেবে আজ তৃতীয় দিন শুক্রবার- বুধবার সকাল থেকে বিপন্ন মানবতার যে বিভৎসরূপ টিভির পর্দায় প্রত্যক্ষ করছি তাতে আমি হতবাক এবং বাকরুদ্ধ হযে পড়েছি। আমার ধারণা বেশিরভাগ মানুষই এই লাশের মিছিল দেখে আমার মতো অবস্থার মধ্য দিয়েই যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় মানবিক বিপর্যয় আর ঘটেনি। একসাথে এত মৃত্যুর ঘটনা আর ঘটেনি।

মৃত্যুফাঁদে আটকে থাকা জীবিত মানুষগুলোর বাঁচার করুণ আকুতি এবং ধ্বংসাবশেষের বাইরে স্বজনের সন্ধান প্রত্যাশী মানুষের অসহায় বিনিদ্র প্রাতীক্ষা এবং আহাজারি দেশের প্রতিটি মানুষের চোখ ভিজিয়েছে এতে কোনো সন্দেহ নেই।

ভবনের ধ্বংসাবশেষে আটকে থাকা অনিশ্চিত জীবন জন্ম দিয়েছে দুটি নবজাতকের- নিয়তির কি নির্মম পরিহাস! মৃত্যুর প্রহর গণনার জন্যই কি তাদের জন্ম? না আমি তা বিশ্বাস করি না। ওরা উদ্ধার পাবে, বুকভরে গ্রহণ করবে দূষিত নগরীর বিষাক্ত বাতাস, চোখ মেলে অনিয়ম, অব্যবস্থা, দুর্নীতি, সংঘাত, সহিংসতাপূর্ণ এক জ্বলন্ত কড়াইয়ে নিজেকে আবিষ্কার করে কৃতজ্ঞতা প্রকাশ করবে- বেঁচে থাকাটা সত্যিই আনন্দের। কিন্তু এই আনন্দ কেবল তারাই পান যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।

উদ্ধারকারীরা বিপন্ন মানুষগুলোর কৃতজ্ঞ চেহারা দেখে মৃত্যুঝুঁকি নিয়ে আবারও অবলীলায় ঢুকে পড়ে যমরাজের গুহায়।

মূলত এই দুই ধরনের মানুষই জীবনের প্রকৃত আনন্দটুকু উপভোগ করেন। আর আমরা যারা দূর থেকে হা-হুতাশ করি- তারা না বুঝি তাদের কষ্ট না বুঝি তাদের আনন্দ। খামোখাই নিজেদেরকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার প্রতিযোগিতায় মেতে উঠি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×