somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের রাজনৈতিক আত্মহনন

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচারধীন সবগুলো অপরাধ (৬১টি) সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও বয়স বিবেচনায় যুদ্ধাপরাধীদের শিরোমণি, পাক হানাদার বাহিনীর প্রধান দোসর, শান্তি কমিটির রূপকার গোলাম আযমকে মৃত্যুদ-ের পরিবর্তে ৯০ বছর কারাদ-ে দ-িত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সরকার ও আসামি- উভয় পক্ষের আইনজীবীরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সরকার পক্ষের আইনজীবীরা বলেছেন এই রায় গ্রহণযোগ্য নয়, গোলাম আযমের সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য। তবে আপিল করার ব্যাপারে কিছু জানাননি তারা।

আসামি পক্ষের অসন্তুষ্টিই স্বাভাবিক। তারা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণাও দিয়েছেন।

প্রধান বিরোধী দল বিএনপি এই রায়ের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাজনৈতিক অবস্থানগত কারণেই তাদের এই নীরবতা তা বোধগম্য।

লক্ষণীয় এবং উল্লেখযোগ্য বিষয় হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। রায়ের পর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে দেশবাসীকে এই রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও, এই রায়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে দাবি করেছেন আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

দেশের নব্বইভাগ মানুষের প্রত্যাশা ভঙ্গের এই রায়ে সরকারি দল আওয়ামী লীগের সন্তোষ প্রকাশ সত্যিই হতবাক করার মতো। তারা কী গোলাম আযমকে প্রকারন্তরে মুক্তি দিতে পেরে সন্তোষ প্রকাশ করছেন?

সরকারের হাতে এই মেয়াদে রাষ্ট্র পরিচালনার সময় আছে মাত্র তিন মাস দশ দিন। এর মধ্যে আপিল নিষ্পত্তি করে রায় কার্যকর করতে পারবে না এই সরকার। পরবর্তী সরকার রায় কার্যকর করতে কতখানি আন্তরিক হবে তা নিশ্চিত নয়।

পরিশেষে বলা যায়, সরকারি দল রাজনৈতিক আত্মহননের মধ্য দিয়ে যুদ্ধাপরাধী গোলাম আযমকে বাঁচিয়ে দিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×