somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিক সচেতনতা!

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ৩০ জানুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামীপন্থি) নির্বাচন। দুটি প্যানেল ৩৮ জন এবং সতন্ত্র প্রার্থী হিসেবে দুজন (মোট ৪০ জন) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চমক লাগানো প্রতিশ্রুতি আর প্রতিপক্ষের সমালোচনার মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা- মোবাইল ফোন প্রচারণা, ব্যক্তিগত যোগাযোগ, হাউজ টু হাউজ যোগাযোগ চলছে। বিভিন্ন আলাপে-আলোচনায় শোনা যাচ্ছে- টাকার খেলাও নাকি শুরু হয়েছে।

বিগত কয়েক বছরের ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ করে একটি নিশ্চিত ধারণা হয়েছে যে ইউনিয়ন একটি লাভজনক প্রতিষ্ঠান! এই ইউনিয়নের নেতা নির্বাচিত হতে পারলে নগদ অর্থ এবং রাজধানীতে প্লট প্রাপ্তিসহ নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা যায়।

আমার জানা মতে ইউনিয়নের কাছে দুস্থ এবং বাস্তুহীন সাংবাদিকদের কোনো তালিকা নেই, ইউনিয়নের পক্ষ থেকে এ ধরনের তালিকা তৈরির কোনো উদ্যোগও নেওয়া হয়নি। তাই দেখা যায় ইউনিয়ন নেতা হলেই দুস্থ সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ গ্রহণ করা যায় আবার রাজধানীতে প্লটের মালিকও হওয়া যায়।

ইউনিয়নের মধ্যে ‘আবাসন সমিতি’ গঠন করা হয়েছে যেখানে সকল সদস্যের অন্তর্ভুক্তির ক্ষেত্রে রয়েছে নান প্রতিবন্ধকতা। বিষয়টি কতখানি ‘ইউনিয়নসম্মত’ তা বিজ্ঞ নেতৃবৃন্দরাই বলতে পারবেন।

আমরা সাধারণ সদস্য হিসেবে ইউনিয়নে ভোট দিয়ে নেতা নির্বাচন করি। নির্বাচিত নেতৃবৃন্দ এজিএম, নির্বাচন এবং ইফতার পার্টিতে আমাদেরকে ভুড়িভোজ করিয়ে কৃতজ্ঞতা জানান। আর নির্বাচনের সময় বিভিন্নভাবে বুঝিয়ে দেন আমরা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

আমরাও এতেই সন্তুষ্ট। তাই কোনো ঝুট-ঝামেলা নেই।

আড়াই হাজার সাংবাদিক সদস্যের সচেতনতা, মেধা ও বুদ্ধিবৃত্তিকে ততধিক যোগ্যতায় করায়ত্ব করে ইউনিয়ন নেতারা লাভবান হন এবং নেতৃত্ব দেন।

অথচ এই সদস্যরাই পেশাগত কারণে দেশের রাজনীতি, গণতন্ত্র, সরকার এবং বিরোধী দলের সমালোচনায় নিজের যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করে দেশ ও জাতিকে সচেতন করেন—কি বিচিত্র!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×