somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমি বলতে চাই-

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন পর ঈদ। সবার মনে এক আকাশ আনন্দ।

আমি জানি, আজ বাংলাদেশের সব মানূষ বড় অস্থির আর ব্যাপক চিন্তিত। সমস্যা থাকলে তার সমাধানও আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বুদ্ধিমতি এবং সাহসী। আমার বিশ্বাস তিনি সঠিক সিদ্দান্ত নিবেন এবং দ্রুত সব ঠিক করে দিবেন। অতীতে তার বড় বড় সিদ্দান্তের কথা গুলো আমরা ভুলে যাইনি।

আমাদের দেশে এই সব ঘটনা কারা ঘটাচ্ছে? তাদের লাভ টা কি? কিছু খারাপ মানূষ পৃথিবীর সব দেশেই আছে। আর এই খারাপ মানূষ গুলোই দেশে-দেশে নানান সমস্যা সৃষ্টি করে। আদিকাল থেকেই এই নিয়ম চলে আসছে। কিছু লোক খারাপ কাজ করে তাদের প্রচুর টাকা নেই বলে আর কিছু লোক খারাপ কাজ করায় তাদের প্রচুর টাকা আছে বলে।

গত রাতের ঘটনায় ৬ জন হামলাকারি নিহত এতে খুশি হওয়ার কিছু নেই। এইসব বাজে মানূষদের শিকড় এখন অনেক গভীরে চলে গেছে। এইসব হামলাকারি অবশ্যই অনেক শক্তিশালি। অবশ্যই সারা বাংলাদেশময় ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু সরকার এদের ঝাঁটা দিয়ে পিটিয়ে দূর করতে পারবে না। এদের একেবারে নির্মূল করতে হলে সারা দেশের মানূষকে একসাথে এগিয়ে আসতে হবে।

তবে, আমরা এই সব জঙ্গি সংগঠন গুলোকে অবশ্যই দেশ থেকে বিতারীত করতে পারব। ৭১ সালে আমরা অসাধ্য সাধন করেছি। আমরা দরিদ্র দেশ্র জনগন হতে পারি কিন্তু আমাদেরে সাহস আর মনোবলের অভাব নেই। রাজাকারদের আমরা ছাড় দেইনি। তাদের সাঁজা হয়েছে। অনেকে হয়তো বলবেন, ৪৫ বছর লেগেছে। আমি বলব, 'দেরি হোক, 'যায়নি সময়।' আমার বিশ্বাস সরকার এবং সারা দেশের মানূষ মিলে ২/৩ বছরের মধ্যে এইসব জঙ্গি অনেক কমিয়ে ফেলতে পারবে। জনগনের প্রবল প্রতিরোধে হামলা গুলো একটু একটু করে কমতে থাকবে। শেষে দেখা যাবে- বছরে একটা দুর্ঘটনা ঘটছে। তারপর দেখা যাবে তিন বছরে একটা ঘটছে।

সকালে বাসের মধ্যে শুনলাম দুই লোক আলাপ করছে- এই কাজ করেছে আমেরিকা। আমেরিকা চায় হাসিনার সরকার কে সরিয়ে দিতে। প্রতিদিন দেশে চোরাগুপ্তা হামলা চলবে, একসময় দেশের মানূষ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমেরিকা তাদের পছন্দ মত সরকার ক্ষমতায় বসাবে। ইত্যাদি ইত্যাদি...

আমরা দেশের সাধারণ জনগন চায় শান্তি। বাংলাদেশের ১৭ কোটি জনগনের মধ্যে এমন কেউ নাই দেশকে ভালোবাসে না। হ্যা তারা মাঝে মাঝে নিজেরা ঝগড়া করে মারামারি করে। কিন্তু তারপরও আমি বলব তাদের মধ্যে মায়া-মমতা আছে, ভালোবাসা আছে। একটা ঘটনা বলি, অনেকদিন আগে আবুল আর কাদের নামে দুই ছেলে খুব মারামারি করছে। তখন এক বড় ভাই এসে তাদের থামিয়ে দিয়ে, আবুল এর হাতে একটি ধারালো ছুড়ি দিয়ে বললেন, কাদের কে মেরে ফেল। কিন্তু আবুল কিছুতেই কাদেরকে মারবে না। তারপর বড় ভাই কাদের এর হাতে ছুড়ি দিয়ে বললনে, আবুল কে মেরে ফেল। কিন্তু কাদের কিছুতেই আবুলকে মারবে না। তখন বড় ভাই বললেন, তোমরা দুইজন খুব মারামারি করছিলে। একজন আরেকজন মেরে জামা ছিড়ে ফেলছে, চুল টেনে ছিড়ে ফেলছো কিন্তু ছুরি হাতে দেয়ার পর কেউ কাউকে একেবারে জানে মারতে চাইছো না কেন? কাজেই তোমাদের বিবেগ আছে । মন আছে, ভালোবাসা আছে।

যারা জীবনে কারো কাছ থেকে স্বচ্ছ ভালোবাসা পায়নি তারাই একসময় হিংস্র হয়ে যায়। নানান অরাজাকতা ঘটায়। কাল রাতের ঘটনার কারনে খুব অস্থির লাগছে। মন খারাপ লাগছে। কি করি, কিছুই ভালো লাগছে। অফিসে এসে কোনো কাজই করতে পারছি না। খুব অস্থির সময় পার করছে সারা দেশের মানুষ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×