একবুক বেদনা নিয়ে তবুও ইদের শুভেচ্ছা। জীবন থেমে থাকে না কোন বিপর্যয়ে।
ঈদ এলেই তিনটি ঘটনা আমার খুব মনে পড়ে-
১। আব্বা আমাদের চার ভাইকে নিয়ে গেছেন মার্কেটে। আমরা চার ভাই চারদিকে ছুটাছুটি করছি। আব্বা আমাদের সাথে দৌড়ে ক্লান্ত। সে একটা দোকানে বসে পড়ে বলল, তোমাদের যার যেটা ভালো লাগে নিয়ে নাও। আমরা দুইহাত ভরতি করে শপিং শেষ করে বাসায় ফিরতাম এক আকাশ আনন্দ নিয়ে।
২। একবার ঈদের তিন দিন আগে হঠাত মা আব্বার সাথে কঠিন ঝগড়া করলো। আব্বা রাগ করে কোথায় যেন চলে গেল। তার আর কোনো খোঁজ খবর নেই। ঈদের দিন আমাদের বাসায় কোনো রান্না হলো না। আমরা দুই ভাই মন খারাপ করে বসে আছি ( তখন আমরা দুই ভাই ছিলাম)। দুপুর দুইটায় হঠাত আব্বা এসে উপস্থিত দুই হাত ভরতি বাজার আর নতুন জামা নিয়ে, মার জন্য দুইটা শাড়িও এনেছিল। তারপর আনন্দ আর আনন্দ।
৩। খুব সকালে ঘুম থেকে উঠেই গোসল করে সাদা পাঞ্জাবি পড়ে নামাজ পড়তাম। নামাজ পড়ে বাসায় এসে সেমাই খেয়ে টাকা সংগ্রহে লেগে পড়তাম। দুপুরের মধ্যে মোটামোটি টাকায় পকেট ভরে যেত। খুব হিসাব করে বুঝে-বুঝে সেই টাকা খরচ করতাম।
সেই দিন গুলো কই? মনে হয় আগেই তো ভালো ছিলাম। ঈদের আগের দিন যে গানটা না শুনলে একটুও ভালো লাগে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

