somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মানুষ হওয়া খুব কষ্ট

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্মার্ট হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সময়ে-অসময়ে আমরা রেগে যাই। খারাপ ব্যবহার করি অন্যের সাথে। মাঝে মাঝে মানবীয় গুণাবলী হারিয়ে আমরা নিচু শ্রেণীর প্রাণীতে পরিণত হই। সমাজের নানা টানাপোড়েনে অনেকের মনই আজ কলুষিত। যে কেউ ভালো ফোটোগ্রাফার হতে পারে, কিন্তু ভালো মানুষ হতে পারে না।

আপনি যদি মনে করেন আপনি দেখতে ভালো, সম্ভবত তাই। মানুষ যখন অনুভূতিশীল তখন মানুষের বিপরীত শব্দ অমানুষ, মানুষ যখন মানব জাতি, তখন বিপরীত শব্দ মানষ্যেতর, মানুষ যখন পরিণত বা প্রাপ্তবয়ষ্ক তখন বিপরীত শব্দ ছেলেমানুষ। সবাই যদি মানুষ হতো তাহলে মানব জাতি সুখে শান্তিতে থাকতো। আইন, আদালত, থানা, পুলিশ, পার্লামেন্ট কোন কিছুর প্রয়োজন হতো না। কারো কোন অভাব থাকতো না। আনন্দ ও সমৃদ্ধি থাকতো সর্বত্র।

বাবা মা কতো চেষ্টাই না করেছেন আমাদেরকে মানুষ বানাতে। ভেবে দেখলাম অমানুষ হওয়া মানুষ হওয়ার চেয়ে অনেক বেশি কষ্টের ও লাঞ্ছনার। নিজের ধর্ম নিজেকেই নিশ্চিত করতে হবে। মানুষ হয়ে যখন জন্মেছি তখন নিচে নেমে পশু হতে চাই না, উপরে ওঠে মানুষ হতে চাই। ছোটবেলা যখন বড়দের কদমবুচি করতাম অনেকেই বলতেন- দোয়া করি বড় হয়ে মানুষ হও। ভালোভাবে লেখাপড়া করলে ভালো ছাত্র হওয়া যায় কিন্তু ভালো মানুষ হওয়াটা সারাজীবনের সাধনা।

জীবনটা হচ্ছে একটা বৃক্ষ। একে সাজাতে হয় বিভিন্ন ভাবে। সুশোভিত করতে হয় ফুলে -ফলে। চাই চেষ্টা ও সাধনা। পর্যাপ্ত ঘুম স্বচ্ছ মেধার মূলকথা। প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমান একান্ত জরুরি। পেশাগত ক্ষেত্রে সফলদের মধ্যে রাত জেগে থাকা বা ‘রাতের পাখি’ কমই আছেন, সফল যাঁরা তাঁরা বেশির ভাগই সকাল সকাল জেগে ওঠা ‘ভোরের পাখি’।

ভবিষ্যৎ এর চিন্তা না করে বর্তমানকে সফল করার চেষ্টা করুন। আপনি নিজে যা নন তার অভিনয় করা থেকে বিরত থাকুন। তাহলে দেখবেন জীবনের অনেক কাজই সহজ হয়ে গেছে। মানুষ ৩০ বছর বয়সের মধ্যেই কিছু অভিজ্ঞতা অর্জন করেন। পৃথিবীতে মানুষের মাঝে ভালো-মন্দ, সুস্থ-অসুস্থ সব ধরনের মানুষই রয়েছে। কোনো মানুষ আপনার উপকারে আসবে কোনো মানুষ আপনার অপকার করবে। পাশাপাশি কোনো মানুষ সুস্থতার পরিচয় দিবে কোনো মানুষ অসুস্থতার লক্ষণ প্রকাশ করবে। এটাই জগতের নিয়ম।

কারো প্রতি প্রচন্ড ঘৃণা ও ক্ষোভ পোষণ করে আপনার নিজের কোনো লাভ নেই। তাতে নিজের ক্ষতিই হয়। সব সময় মনে রাখবেন, প্রকৃতি সবচেয়ে নির্মম প্রতিশোধ গ্রহণকারী। রেগে যাওয়াটা পৌরুষ না, শক্তিমত্তা না। এটা হলো আহাম্মকি। কেউ আপনাকে গালি দিলেই আপনি অপমানিত হলেন না। গালি দিয়েছে সে, মুখ খারাপ করেছে সে। এটা তার সমস্যা। আপনার নয়। একটা কুকুর এসে ঘেউ ঘেউ করলে আপনি কি অপমানিত হন? তাহলে আরেকজন চিল্লাচিল্লি করলে আপনি কেন অপমানিত হবেন?

একটি বিষয় মনে রাখবেন প্রকৃতির নিয়ম খুব যুক্তিসঙ্গত। আপনি যদি আন্তরিকভাবে কাজ করেন, প্রতিষ্ঠান যদি স্বীকৃতি না-ও দেয় অন্য প্রতিষ্ঠান আপনাকে নিয়ে যাবে স্বীকৃতি দিয়ে। আপনি যদি ভাড়া ঠিক না করে রিকশায় ওঠেন তাহলে ন্যায্য ভাড়া দিলেও সে ভাববে আমাকে ঠকিয়েছে। এজন্যে সবসময় ভাড়া ঠিক করে রিকশায় উঠবেন।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×