somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দেশ উন্নয়নের মহাসড়কে

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজনীতিবিদিদের কি কোনো অবসর বা রিটায়ার্ড এর নিয়ম নেই? যেমন যারা চাকরি করে- একসময় তাদের অবসর নিতে হয়। বয়সের ভাড়ে তারা নুয়ে পড়েছে। কিন্তু রাজনীতিবিদিরা কখনও অবসর নেয় না কেন? মৃত্যু ছাড়া কি তাদের কোনো অবসর নেই? যেমন আমাদের দেশের অনেক মন্ত্রী অনেক বয়স হয়ে গেছে ঠিকভাবে কথা বলতে। ঠিকভাবে হাঁটতে পারে না। তারা কেন অবসর নিচ্ছে না?

ঢাকা শহরে দশ বা বিশ বছর আগেও রাস্তায় পানি জমতো। আজও জমে। তাহলে গত বিশ বছরে দেশের কি উন্নয়ন হলো? ক্ষমতাসীনরা কি কাজ করলো? প্রতি বছর হজের সময় হজযাত্রীদের সমস্যায় পড়তে হয়। এ বছরও সমস্যা হলো। আগামী বছরও সমস্যা হবে। তাহলে ধর্ম মন্ত্রী, বিমান মন্ত্রী এরা সারা বছর কি কাজ করে? প্রতি বছর ঈদের আগে জিনিসপত্রের দাম বেড়ে যায়। যদিও মন্ত্রীরা কঠিন হুশিয়ারি দেন। তাদের হুশিয়ারিতে কখনও কোনো কাজ হয় না। জিনিসপত্রের দাম ঠিকই বাড়ে। তাহলে প্রতি বছর একই রকম নাটক কেন? আবার প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে বন্যা হয়। আগামী বছরও হবে। কত মানুষ গৃহহীন হয়ে পড়ে। সরকার কেন একটা পাকাপাকি ব্যবস্থা নেয় না? এত বছর ক্ষমতায় থেকে সরকারের মন্ত্রীরা করে কি?

'দেশ উন্নয়নের মহাসড়কে'। কেউ একজন আমাকে বুঝিয়ে বলুন কিভাবে দেশ উন্নয়নের মহাসড়কে? লক্ষ লক্ষ যুবক বেকার। এখনও মানুষ রাস্তায় ঘুমায়। ঢাকা শহরের ওভার ব্রিজ গুলোতে অসংখ্য মানুষ সংসার পেতেছে। এক পাশে রাস্তার কুকুর আর পাশে ছোট ছোট শিশুরা ঘুমায়। তিনবেলা ঠিকভাবে খেতে পায় না। দেশে চুরী ডাকাতি এবং ছিনতাই ব্যাপক হাড়ে বেড়েই চলেছে। এই আধুনিক যুগেও বাসে উঠতে হলে রীতিমতো যুদ্ধ করতে হয়। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। চিকিৎসার জন্য রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, সচিব এবং বড় বড় সরকারি আমলারা মালোশিয়া বা সিঙ্গাপুর যাচ্ছে। আর সাধারন মানুষ সরকারি হাসপাতালে গিয়ে নানান দুর্ভোগের শিকার হচ্ছে। দেখার কেউ নেই। বলার কেউ নেই। একটা সরকারি হাসপাতালে দালালের কথায় আপনাকে উঠতে-বসতে হবে। স্বাস্থ্যমন্ত্রী আপনি শুধু সরকারি হাসপাতাল থেকে দালালদের বের করুন। শুধু এই কাজ টা করলে দেশের মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে।

আপনি কি জানেন এই ঢাকা শহরে অনেক ৫/৬ তলা বাড়ির মালিক কে? সরকারি অফিসের লোকজন। অনেক সরকারি অফিসের পিয়ন এর ৬ তলা বাড়ি আছে। যারা বাসা বাড়িতে গিয়ে পানির মিটার, বিদ্যুৎ এর মিটার অথবা গ্যাস সংযোগ দেয় তাদের প্রত্যেকের নিজের বাড়ি গাড়ি আছে। আর আমি সারা দিন পরিশ্রম করেও ছোট একটা সংসার ঠিকভাবে চালাতে পারি না। মাস শেষে আত্মীয় স্বজনদের কাছে হাত পাততে হয়। বছরে একবারও দূরে কোথাও বেড়াতে যেতে পারি না।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×