somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শৈশব

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রামের অল্প বয়সী ছেলেরা দুষ্টমি করেই থাকে।
দল বেঁধে চুরী করে ডাব, আম, কাঁঠাল ইত্যাদি। যারা বেশী দুষ্ট তারা অন্যের পালা মূরগী চুরী করে রান্না করে খেয়ে ফেলে। এগুলো শৈশবে সমস্ত ছেলেমেয়েরাই করে থাকে। তবে গ্রামের ছেলেমেয়েরা অনেক পরিশ্রমী। তারা ঘর ও জমির কাজে বাবা মাকে সাহায্য করে। স্কুলে যায়, দল বেঁধে নদীতে সাঁতার কাটে, বিকেলে স্কুল মাঠে ফুটবল খেলে এবং সন্ধ্যায় পড়তে বসে। শহরের ছেলে মেয়েরা এসব পারে না। তারা হয়তো বাঁশের সাঁকো দিয়ে খালের এপার থেকে ওপারেই যেতে পারবে না। অথচ একটা গ্রামের ছেলেমেয়ে দৌড়ে মুহুর্তের মধ্যে সাঁকো পার হয়ে যায়। শহরের পোলাপান ফার্মের মূরগীর মতোন। গ্রামের ছেলেমেয়েরা শক্ত আর কর্মঠ। আমার জন্ম শহরে। তবে প্রত্যেক শীতে গ্রামে বেড়াতে যেতাম। খুব আনন্দ করতাম।

গ্রামের নাম ধুতরা।
খুব সুন্দর গ্রাম। এই গ্রামে একটা প্রাইমারী স্কুল আছে। গ্রামের সমস্ত রাস্তা কাঁচা। বৃষ্টির দিনে চলাচল করতে খুব কষ্ট হয়। এই গ্রামে আমি বেড়াতে গেলাম। ডিসেম্বর মাস, ভয়াবহ ঠান্ডা, প্রায় সারাদিনই কুয়াশা থাকে। তখন আমার ১০/১২ বছর বয়স হবে। আমার'ই বয়সী একদল ছেলে এসে বলল, শহর থেকে আসছো? চলো আমাদের সাথে- মজার এক খেলা খেলবো। আমি মহা আনন্দে তাদের সাথে চলে গেলাম।

রাত তখন দশটা।
আশে পাশের সমস্ত বাড়ির লোকজন কুপি নিভিয়ে ঘুমিয়ে গেছে। নদীর কাছে গেলাম। ঘাটে একটা নৌকা বাঁধা। নৌকা ভরতি পাট। হয়তো সকাল হলে বিক্রি করতে নিবে হাঁটে। গ্রামের ছেলে গুলো আমার হাতে একটা মশাল দিয়ে বলল- যাও পাট গুলোতে আগুন লাগিয়ে আসো। আমি মনে মনে ভাবলাম এটা তো বড়ই মজার খেলা। ওরা আমাকে সম্মান করছে। আমি শহর থেকে এসেছি বলে। অবশ্যই আমার সাহসের নমুনা দেখাতে হবে। তারপরও আমি বললাম-

এটা আবার কেমন খেলা?
গ্রামের ছেলে গুলো বিশ্রী ভাবে হেসে উঠলো, আর বলল- শহরের ছেলে ভয় পাইছে। হে হে...
এই কথা শুনে আমার খুব রাগ হলো, সাথে সাথে নৌকা ভরতি পাটে আগুন লাগিয়ে দিলাম। মুহুর্তের মধ্যে সমস্ত পাটে আগুন লেগে গেল। ঠিক তখন গ্রামের ছেলেগুলো পালিয়ে গেল। এদিকে দাউ দাউ করে পাটে আগুন ধরে গেছে। আমিও দৌড়ে বাড়ি চলে এলাম। পরের দিন জানতে পারি- শীত থেকে বাঁচার জন্য পাটের ভিতরে ঢুকে শুয়ে ছিল। তাদের গায়ে আগুন লেগে গেছে। তারা পানিতে লাফ দিল। এবং জানে বেচে গেল। কিন্তু পাট গুলো সব পুড়ে গেল। সকালে এই নৌকা বোঝাই পাট গুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

না বুঝে খুব খারাপ একটি কাজ করলাম আমি।
সেই অপরাধ আজও আমার পিছু ছাড়েনি। আজও আমার বড্ড আত্মগ্লানি হয়। এই অপরাধবোধ আজও আমাকে কষ্ট দেয়। অবশ্য আব্বা তাদের ক্ষতিপূরন দেয় এবং আমার পক্ষে থেকে হাতজোর করে ক্ষমা চায়। পরে আব্বা আমাকে বুঝিয়ে বলেছেন- এই রকম যেন আর কখনও না করি। এরপর আজ পর্যন্ত প্রকাশে অপ্রকাশ্যে মানুষের কোনো ক্ষতি করিনি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×