somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমার স্বপ্ন

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১। সোমাবার রাতের ঘটনা।
রাত ১১ টায় বিছানায় গেলাম। ঠিক করলাম আজ ঘুম না এলেও চোখ বন্ধ করে পড়ে থাকব। ঘুমের দরকার আছে- সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য। অনেক রকম চেষ্টা করেও ঘুম আর এলো না। এপাশ ওপাশ করতে করতে ফযরের আযান দিয়ে দিল।
তখন একটা ঝিমুনি এলো। আর স্বপ্ন দেখা শুরু করলাম- বাসে উঠতে গিয়ে পড়ে গেছি। পা ভেঙ্গে গেছে। আমাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলছে- পা কেটে ফেল। আমি বললাম- না না আমার পা কাটবেন না। ডাক্তার বললেন- চুপ, কোনো কথা না। হলুদ দাঁত বের করে নার্স বলল- অসুবিধা নেই, আমাদের হাসপাতাল থেকেই হুইলচেয়ার দেয়া হবে।

২। মঙ্গলবার রাতের ঘটনা।
অনেকরাত পর্যন্ত লিখলাম আর পড়লাম। বিছানায় শুয়ে অনেকক্ষন গেমস খেলে-খেলে মোবাইলের চার্জ শেষ করে ফেললাম। শেষে ঘুম। আর ঘুম মানে স্বপ্ন।
স্বপ্নে দেখি- আমার অস্টেলিয়া যাওয়ার ভিসা হয়ে গেছে। প্লেনের টিকিট আমার হাতে। কিন্তু সুরভি খুব মন খারাপ করে এয়ারপোর্ট এ আমাকে বিদায় দিতে এসেছে। সুরভি'র কাছ থেকে বিদায় নিয়ে আমি প্লেনে উঠলাম। আর ঠিক তখন প্লেনের মধ্যে আমি চিৎকার চ্যাচামেচি করতে লাগলাম। আমি যাব ন..., আমি যাব না...। সুরভিকে ফেলে আমি যাব না। প্লেন থামাও।

৩। ঘটনা বুধবারের-
সুরভি বিরানী রান্না করছে। সে অস্থির বিরানী রান্না করে।
যাই হোক, রাত ১১ টায় আমি কিছুক্ষন ফেসবুকে গুতাগুতি করে বিছানায় গেলাম। সুরভি গভীর ঘুমে। তার কোনো ঘুমের সমস্যা নেই। বালিশে মাথা রাখা মাত্র গভীর ঘুমে তলিয়ে যায়।
আমি বিছানায় শুয়ে আছি কিন্তু আমার খুব ভয় করছে। কিসের ভয় জানি না। একবার মনে হচ্ছে কেউ ছাদে হাঁটছে। একবার মনে হচ্ছে দরজায় কেউ নক করছে। আবার মনে হচ্ছে- পাশের ঘরে কেউ আছে।
প্রচন্ড ভয় নিয়ে ঘুমিয়ে পড়লাম। আর স্বপ্ন দেখা শুরু করলাম। আমার সব মৃত আত্মীয় স্বজনরা আমার পাশে বসে আছেন। তারা সবাই সাদা জামা পড়া। তাদের দেখে আমি খুশি না হয়ে বরং ভয়ে অস্থির। তারা আমাকে নিয়ে যেতে আসছে। আমি যাব না। তবু তারা জোর করছে। আমি দৌড়াচ্ছি। পথ ঘাট কিছুই চিনি না। অন্ধকার রাস্তা।

৪। রবিবার রাতের ঘটনা।
স্বপ্নে দেখি, আমি রবীন্দ্রনাথের সাথে দেখা করতে শিলং পাহাড়ে যাই। রবীন্দ্রনাথ পাহাড়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে দূরে নদীর দিকে তাকিয়ে আছেন। তার হাতে 'বাইবেল'। আকাশ ভয়ানক মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে। আমার হাতে ভদকা'র পেট চ্যাপ্টা বোতল। আমি খুব নিরবে রবীন্দ্রনাথের পাশে গিয়ে দাঁড়াই।
তিনি আমার দিকে না তাকিয়েই বললেন- এই বিশ্রী জিনিস খায় কি করে ছেলেরা? ওয়াক থু! এর চেয়ে চিরতার রস অনেক ভালো। আমি বললাম, আমি খাব। আজ নেশা করে ছাড়ব। রবীন্দ্রনাথ খুব'ই কোমল গলায় বললেন- দেখিস আবার মাতলামো শুরু করিস না যেন।তারপর বিড়বিড় করে বললেন- আশ্চর্য মানুষ,আর তাদের আশ্চর্য জীবন।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×