somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

মনের শান্তির জন্য কি করবেন?

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মনের শান্তির জন্য নিজেকে সময় দিন।
আজকে পৃথিবীতে লোকেদের মনে শান্তি নেই আর তারা একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে শান্তিতে থাকতে পারে না। কেন? আসলে এই পৃথিবীটা মনের জন্য প্রকৃত শান্তির জায়গা নয়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন শান্তির জায়গা নয়? পৃথিবীর মানুষগুলোর মনের মধ্যে সার্বক্ষনিক কোন না কোন বিষয় নিয়ে অশান্তি বিরাজ করছে। কারণ এই পৃথিবীতে মানুষের জীবন লিমিটেড। আবার এই লিমিটেড সময়ে মানুষকে সারাটা জীবন যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়। আর যুদ্ধ ক্ষেত্রের সর্বত্র অশান্তি বিরাজ করে, শান্তি নয়। জীবনে অনেক ব্যর্থতা আছে। ব্যর্থতা ছাড়া জীবনে সফলতা পাওয়া যায় না। সেই ব্যর্থতার অছিলায় আমরা অন্যদের হিংসা করি। কখনো সজ্ঞানে আবার কখনো জেনে শুনে। যদি শান্তি চান- হিংসায় বশবতী হয়ে কখনই কোন কাজ করবেন বা অপরের ক্ষতি করবেন না। মনে রাখবেন, হিংসা করে কখনই সুখি কিংবা সফল হওয়া যায় না। মানুষকে ভালোবাসুন, ভালোবেসে যান- বিনিময়ে কখনও কিছু আশা করবেন না।

ভুলেও কারো সমালোচনা করবেন না।
আমরা নিজেরা কিন্তু চাই না কেউ আমাদের নিয়ে বাজে কিছু বলুক, তাই আমাদেরও উচিত কাউকে বাজে কথা না বলা। আপনার জীবনের সব চাওয়া কখনও পূর্ন হবে না- এটা ধরে নিয়েই জীবন যাপন করুন। আমাদের মানসিক অশান্তির সবচেয়ে বড় কারণ মানুষ কী ভাববে, তা ভাবা। আসলে মানুষ আদতে আপনাকে নিয়ে কিছুই ভাবেনি কিন্তু আপনি অনেক কিছু ভেবে বসে আছেন। আরে ভাই, মানুষের এত সময় কই আপনাকে নিয়ে ভাবার? আমরা যে কোন আড্ডায় অন্যদের নিয়ে কথা বলতে পছন্দ করি। আমাদের পছন্দ হলেও বিষয়টি ভালো নয়। অবচেতন মনে অন্যদের নিয়ে কথা বলতে বলতে আমরা নেতিবাচক কথার দিকে চলে যাই। অন্যদের নিয়ে কথা বলার অভ্যাস পরিহার করতে হবে। চেষ্টা করুন নতুন নতুন ধারণা নিয়ে কথা বলতে। নতুন কোন বই, মুভি কিংবা ঘুরাঘুরি নিয়ে পরিকল্পনা করুন। যতটা সম্ভব আলাপ আলোচনায় নতুনত্ব আনার চেষ্টা করুন। সবসময় দূরে থাকুন অন্যদের নিয়ে বাজে আলোচনা করা তাহলে আপনার মনটা অনেকটা সুন্দর ও সাবলীল থাকবে।

যারা খুব ধার্মিক, তারা দিন শেষে আল্লাহর রহমতে ভালোই থাকে। তাদের বিশ্বাসই তাদের ভালো রাখে। ধার্মিকেরা এই দু'আ পড়বেন- 'আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়্যিনা রাব্বানা বিস-সালাম।’ অর্থ: হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’; শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন।’ সুতরাং দুনিয়ার সব ধরনের পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধরনা দেয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে অশান্ত মনকে শান্ত করে দিতে পারেন। মানুষকে নিয়মতান্ত্রিক স্বাস্থ্যসম্মত জীবনযাপনের আদেশ দেন। আর সেই আদেশ-বিধিনিষেধ মেনে চললে জীবনে শান্তি আসবে, সুখ আসবে। সৃষ্টিকর্তার ওপর যার বিশ্বাস যত দৃঢ়, বস্তু জগতে তিনি তত সুখী। ধর্মের সমস্ত নিয়ম কানুন আপনাকে ইহকাল পরকাল দুই জাহানেই ভালো রাখবে। কাজেই কোরআন হাদিসকে আকড়ে ধরুন।

সুখ-শান্তি বৈষয়িক বা জাগতিক কোনো ব্যাপার নয়।
সুখ বহুলাংশে মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক ব্যাপার। বস্তুজগতে কাম, ক্রোধ, লোভ-লালসা, মোহ, মাৎসর্য, ঈর্ষা ও প্রতিহিংসা আমাদের দুঃখ, কষ্ট, অশান্তি, অসুখ ও ধ্বংসের মূল কারণ। যে কোনো ঘটনা বা ভবিষ্যতে কী ঘটতে পারে এ আশঙ্কায় অনেকে অযথা উৎকণ্ঠিত ও চিন্তিত হয়ে পড়েন। এক্ষেত্রে মনে রাখতে হবে, জীবন মানেই কিছু সমস্যা থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটতে পারে যা জীবনে কাম্য নয়।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×