somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৩৭

০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকালের ঘটনা। তখন সকাল সাড়ে দশটা।
ব্যাক্তিগত কাজে এক সরকারী অফিসে গিয়েছি। গিয়ে দেখি পিয়ন ছাড়া অফিসে কেউ আসে নি। পিয়ন পত্রিকা পড়েছে। ১১টা বাজলো তবু কেউ অফিসে আসে নাই। সাড়ে এগারোটায় এক মেয়ে আসলো তড়িঘড়ি করে। দেড় ঘন্টা বসে থেকে আমার মেজাজ প্রচন্ড খারাপ। আমার এক মিনিটের কাজ। যাই হোক, যে মেয়েটা মাত্র অফিসে এলো। তার কাছে গিয়ে বললাম, ম্যাডাম মাত্র এলেম?
এই কথা বলা মাত্র মেয়েটা রেগে আগুন! মেয়েটা চোখ মুখ গরম করে বলল, দেরী করে এসেছি তাতে আপনার কোনো সমস্যা?
আমি বললাম, ম্যাডাম আমি তা বলতে চাই নি। আসলে আমি বলতে চেয়েছি- আপনি মাত্র এলেন। অথচ এখনই আপনাকে কোনো সময় না দিয়ে আমাকে কাজের কথাটা বলতে হবে। আর না বলেও আমার উপায় নেই। আজ আমার খুব তাড়া। অথচ বাইরে থেকে জ্যাম ট্যাম পার হয়ে আপনি মাত্র এলেন। একটু পানি খাবেন, এসি ছেড়ে একটু ঠান্ডা হবেন, এক কাপ চা খাবেন, ওয়াশ রুমে গিয়ে একটু আয়নায় নিজেকে দেখবেন। তা-না আমি কাজ নিয়ে সামনে এসে দাড়ালাম। আপনাকে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য আমি সময় দিলাম না। নিজে অপরাধ বোধে ভূগছি।

ইদানিং আমি আড্ডা দেই।
কাল রাতে আড্ডা দিয়ে বাসায় ফিরতে দেরী হয়ে গেছে। খুব বেশি দেরী না- রাত দশটা। সুরভি গাল ফুলিয়ে বসে আছে। সে খুব রেগেছে। বাসায় ফিরে আমি সামু খুলে বসলাম। সুরভি তেলে বেগুনে জ্বলে উঠলো। টানা আধা ঘন্টা সমানে বকবক করে চললো। আমি চুপ করে আছি। বরাবর আমি চুপ করেই থাকি। হই চই, চিল্লাচিল্লি করা আমার স্বভাব নয়। আমি শান্ত। আমি ভদ্র। সুরভি আসার সময় ওষুধ নিয়ে আসতে বলেছিলো, আমি ভুলে গেছি। এর আগের দিনও এই ওষুধটা আনতে ভুলে গেছিলাম। যাই হোক, সুরভি অনেকক্ষন বকবক করে ঘুমিয়ে পড়লো। তেজ দেখিয়ে রাতে খেলো না। তবে ভাত তরকারী আমার সামনে রেখে দিলো- আমি যেন খেয়ে নিই। আমিও খেলাম না। ঘুমিয়ে পড়লাম। রাত তিনটায় সুরভির ঘুম ভাঙ্গলো। সে আমাকে ডেকে তুললো। বলল, আমি না খেয়ে ঘুমিয়েছি কেন? সে এত কষ্ট করে রান্না করেছে। তার কষ্টের দাম নেই? আবার নতুন করে ভাত তরকারী গরম করে আনলো। তারপর আমরা খেলাম। বিয়েসাদি-ঘরসংসার বিরাট দিকদারি। অসহ্য। যারা বিয়ে করেন নি, তারা দয়া করে এই ঝামেলায় যাবেন না। একা থাকুন আনন্দে থাকুন। ঝামেলা বিহীণ থাকুন। অনুরোধ।

বাসার সামনে আজ এক মাস ধরে রাস্তা ভেঙ্গে রাখছে।
ড্রেনে পাইপ বসাচ্ছে। ঠিক করার কোনো নাম গন্ধ নেই। একদিন কাজ করে তো তিন দিন বন্ধ রাখে। এমনিতেই চিপা গলি। এখন গজব অবস্থা। অসংখ্য মানুষের সীমাহীণ কষ্ট। বাজে গন্ধ দিন রাত চব্বিশ ঘন্টা। আমি না হয় লাফিয়ে টাফিয়ে চলে গেলাম। ছোট ছোট বাচ্চারা কিভাবে যায়? বৃদ্ধ-বৃদ্ধা কিভাবে যাবেন? অথচ এই কাজ এক সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব। ওদের মতিগতি দেখে মনে হচ্ছে তিন থেকে ছয় মাস লাগবে কাজ শেষ করতে। সরকার এরকম লোককে কেন কাজ দেয়? দেশে কি আর ভালো ঠিকাদার নেই? একা একজনের এখন এই গলির মধ্যে দিয়ে যাওয়া ভীষন কষ্টকর। স্কুলের বাচ্চা কাচ্চা অথবা বাজার নিয়ে মানুষ কিভাবে এই গলি দিয়ে যাতায়াত করবে? দেখার কেউ নাই।

আমি শুক্রবার হোটেলে নাস্তা খাই।
পরীকে সাথে করে নিয়ে যাচ্ছি। আরিশ বলল, সে-ও যাবে আমাদের সাথে। হোটেলে নাস্তা খাবে। বদ আরিশকেও নিয়ে গেলাম। ওকে নেওয়ার আমার কোনো ইছা ছিল না। তিনজন মিলে নাস্তা খাচ্ছি। আমি নিয়েছি রুটি আর নেহারি। আরিশ নিয়েছে স্যুপ আর পরোটা। পরী নিয়েছে মূরগীর গিলা কলিজা ও পরোটা। নাস্তা খাচ্ছি এমন সময় দেখি আরিশ নাই। আমি ভাবলাম হাত ধুতে গেছে হয়তো। বেসিনের সামনে গিয়ে দেখি আরিশ নাই। নাস্তা খাওয়া বাদ দিয়ে দেখি আরিশ হোটেলের ভেতর কোথাও নেই। নেই। পরীকে হোটেলে বসিয়ে রেখে আমি আরিশকে খুজতে বের হলাম। হোটেলের চার পাশে চারটা গলি। আমি আরিশকে কোন গলিতে খুজতে যাবো? হঠাত মনে পড়লো আমার, ছোটবেলায় আমি একবার হারিয়ে গিয়েছিলাম। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে আরিশকে পেলাম। ইচ্ছা করছিল আরিশকে কঠিন এক থাপ্পড় দেই। দিলাম না। আরিশকে নিয়ে আমি আর কোনো দিন বের হবো না। আমার শিক্ষা হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫১
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×