somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

হায় তোফাজ্জল!

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোফাজ্জল মিয়ার একটাই দুঃখ-
সে তার বাবার চল্লিশা করতে পারলো না। তার কোনো ছেলেমেয়ে নেই, যে বিরাট ধুমধাম করে অনুষ্ঠান করবে। হাজার হাজার লোক খাওয়াবে। জাঁকজমক অনুষ্ঠান করবে। কোনো একটা উপলক্ষ্য পেলে তোফাজ্জল মিয়াঁ দেখিয়ে দিতো লোকজনদের তার কত টাকা হয়েছে। কত লোকজন বলাবলি করে, অমুকের বাড়িতে চল্লিশা খেয়েছিলাম। সেই স্বাদ আজও মুখে লেগে আছে। অমুকের মেয়ের বিয়ে খেয়েছিলাম, কত রকমের না খারার ছিলো। আজও লোকের মুখে মুখে সেই সব চল্লিশা আর বিয়ের বাড়ির খাবারের কথা শোনা যায়। কিন্তু তোফাজ্জল মিয়ার ভাগ্য খারাপ। সে কোনো সুযোগ পাচ্ছে না লোকজনদের দেখনোর।

তোফাজ্জল মিয়ার একটা চল্লিশা করার সুযোগ ছিলো।
তার বাবার বয়স প্রায় আশি। এখন মরে, তখন মরে অবস্থা। কানে ঠিক করে শুনে না, চোখেও ভালো দেখে না। দাঁত প্রায় সব গুলোর পড়ে গেছে। ঠিক করে কথা বলতে পারেন না। চলাফেরায় অক্ষম। তোফাজ্জল বাপকে দেখে মোটামোটি খুশি। বুড়া এবার ঠিক মরবে। সে একটা বিরাট চল্লিশার আয়োজন করতে পারবে। কিন্তু বাপ মরে না। প্রানবায়ু বের হয় না। একদিন তোফাজ্জল মিয়াঁ রেগেই গেলো তার বাবার উপর। বলল, শালা বুড়া তুমি মরো না ক্যান? কত শখ আমার, তুমি মরলে বিরাট করে চল্লিশা আয়োজন করবো। রেগেমেগে তোফাজ্জল বাপকে, মারতে গেলো। হারামজাদা বুড়া আজ তোকে আমিই মেরে ফেলব। বাড়ির লোকজন তোফাজ্জলকে থামালো।

তোফাজ্জল ঘোষনা করলো-
আমার বাপ শালার মৃত্যুর সংবাদ প্রথম যে দিবে তাকে আমি দশ হাজার টাকা বকশিস দিবো। দেখা যায় তোফাজ্জল মিয়ার বাপ দিন দিন সুস্থ হয়ে যাচ্ছে। সে এখন একাএকা বারান্দায় পা ছড়িয়ে বসে থাকে। রোদ পোহায়। মাঝে মাঝে মাথা নাড়িয়ে গুনগুন করে গান গায়। অন্যদিকে একদিন দেখা গেলো তোফাজ্জল মিয়াঁ সিড়ি দিয়ে নামতে গিয়ে বেকায়দায় পড়ে যায়। খুব ব্যথা পায় মাথায়, কোমরে। ডান পা মচকে যায়। ডাক্তার রোগী দেখে বলল, তোফাজ্জল মিয়ার অবস্থা ভালো না। মনে হয় সে তার বাবার চল্লিশা করতে পারবে না। মনে হয় তার'ই চল্লিশা করতে হবে। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেলো ডাক্তারের কথা শুনে। তোফাজ্জলের বয়স মাত্র চল্লিশ। জীবনে তার এখনও অনেক কিছু বাকি আছে।

অতি অল্প বয়সেই তোফাজ্জল পেকে গিয়েছিলো।
বিদ্যাবুদ্ধি নেই। আছে শুধু মদ ও নারীর নেশা। মদ ও নারী করতে করতে সে জীবনে আর ভালো কিছুর ছোঁয়া পায়নি। স্নেহ, মায়া মমতা এসব সম্পর্কে তার কোনো ধারনা নেই। সে জানে শুধু টাকা ছড়াতে পারলে কিছু লোক সব সময় ঘিরে থাকে, নানা রকম খাতির। যত টাকা ছড়াও, তত বেশি খাতির। যাইহোক, সন্ধ্যায় তোফাজ্জলের জ্ঞান ফিরলো। সে চোখ মেলে তাকিয়ে দেখে- তার স্ত্রী তার পাশে বসে আছে। সে তার স্ত্রীকে দেখে রেগে গেলো। বলল, দেখিস মাগী তোর তেজ ভাঙবো। আমি আবার বিয়ে করবো। আমার বাচ্চা চাই। ছেলে বাচ্চা। নইলে আমার এত এত টাকা, ধন সম্পত্তি কে খাবে? স্ত্রী বলল, এসব সম্পত্তি তো তুমি কিছু করোনি। এগুলো সব তোমার বাবা করেছে। তোফাজ্জল মিয়ার ইচ্ছা করছে স্ত্রীকে একটা লাথথি দিবে। কিন্তু পায়ে ব্যান্ডিজ।

সে রাতেই তোফাজ্জল মিয়াঁ মারা গেলো।
তার স্ত্রী হাফ ছেড়ে বাচলো। একটা মদখোর মরছে ভালো হয়েছে। নারীদের সম্মান দিতে জানে না। নিজের শারীরিক সমস্যা অথচ দোষ দেয় স্ত্রীর উপর। ভোরবেলা তোফাজ্জল মিয়াকে কবর দেওয়া হলো। দেখতে দেখতে চল্লিশ দিন প্রায় এসে গেলো। তোফাজ্জল মিয়ার বাপ ঘোষনা করলো- আমার ছেলের চল্লিশা খুব ধুমধাম করে করবো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষ খাবে। যে যত পারে খাবে। গানবাজনার আয়োজন করো। এবং যারা খেতে আসবে, এদের মধ্যে যারা দরিদ্র তাদের একটা করে লুঙ্গি দেওয়া হবে। মহিলাদের দেওয়া হবে একটা করে শাড়ি। এখানেই শেষ না, আরো আছে। সবাইকে এক হাজার করে নগদ অর্থও দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×