স্মৃতি দিয়ে আমাকে হামলা করো না
বিধ্বস্ত বলাকা যদি খাঁচাকে আকাশ ভাবতে চায় তবে তাই ভাবতে দাও
কোন ১৪ই এপ্রিল তুমি কোন শাড়ি পড়েছিলে সেই ভাবনায় আমাকে কাতর করে দিও না
ফেইসবুকে কাতর জীবনের প্রহসন দিও না
তোমার প্রিয় ফুলের নাম মনে করিয়ে দিও না
প্রেমকে আফিমের মতো আমার রক্তে মিশিয়ে দিও না
সারারাত যখন তোমার স্মৃতিগুলো আমার টেবিলে চেয়ারে বসে থাকে
যখন তোমার বলা শব্গুদলো আমার সিলিং ফ্যানের সাথে বন বন করে ঘোরে
যখন তোমার শরীরের ঘ্রাণে স্পৃহাগুলো আবার জন্ম নেয়
খুব একা হয়ে যাই
অনেক অনেক স্মৃতির মিছিলে আমাকে একা করে দিও না
কি ক্ষতি করেছি আমি তোমার?
-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


