somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা আর কিসে কিসে ফাস্টো (মানে নাম্বার ONE)

০৬ ই মে, ২০১২ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল যুগের জ্ঞানপাপী আমরা, সাধারনত কোন বিশেষ উপলক্ষ আসলে, আথবা কোন দিবস, কোন ব্যক্তি বা দেশের ইস্যুর সম্মুখীন হলে গুগলের দ্বারগ্রস্থ হই। যেমন ধরুন মা দিবস কি, ভালবাসা দিবসের ইতিহাস, চে গুয়েভারার জীবনি, লাওস কেন বিখ্যাত, পহেলা বৈশাখ কিভাবে আসল ইত্যাদি খাবর জানতে আমরা ঢু মারি সেখানে।
আজ মিস হিলারি ক্লিন্টন এসেছেন আমাদের দেশে, (মজিনা সাহেব তার কথা তাহলে রাখলেন। যাক, মানুষ কথাও রাখে !!!)। আমার আবার আমেরিকাকে জানতে ইচ্ছা হলো। আমেরিকাকে তো সারাজ়ীবন বিশ্বের বড় আর্থনীতির দেশ, বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের দেশ, মানবাধিকারের রক্ষাকবচ, গণতন্ত্রের বার্তা বাহক আর সভ্যতার মানদন্ড হিসাবে বিশেষায়িত করেছি, ভাবলাম আজ দেখি আন্য কোন গুন (ভাল-মন্দ) দ্বারা তাকে বিশেষায়িত করা যায় কিনা। ঘাটতে গিয়ে আবিস্কার করলাম তার আনেক কীর্তির কথা। দেশটা কিনা আরো আনেক বিষয়ে প্রথম , যেটা আগে জানতাম না/ জানতে দেরি করেছি আমি। কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতা করেও যেমন প্রথম , আবার যেগুলাতে অন্য দেশগুলা প্রতিদ্বান্দ্বিতা করেনা, আমেরিকা তাতেও প্রথম। নীচে এমনই কিছু বিষয় উপাস্থাপনের সামান্য প্রায়াস আমার। (প্লিজ হিলারি আপাকে বলবেন না)

৪০ টা হতবুদ্ধিকর বিষয়, যেটাতে আমেরিকা বিশ্বে সেরা

• বিশ্বের সবচাইতে বেশি কারারোধের হার এবং জনসংখ্যায় মোট কারাবন্দীর দিক দিয়ে বিশ্বের অন্য দেশ থেকে বিপুল ব্যবধাণে এগিয়ে
• আমেরিকার মত বিশ্বের আন্য কোন দেশে এত বেশি গাড়ি চুরি হয় না
• প্রধান শিল্পোন্নতো দেশগুলির মধ্যে আমেরিকা সবচেয়ে বেশি স্থুলকায়(obese), মাক্সিকো দ্বিতীয়।
• প্রতি বছর গড়ে একজন আমেরিকান ৬০০ সোডা পান করে, যা বিশ্বে সর্বাধিক
• ইউ এস কর্পোরেশ্ গুলা সবচেয়ে বেশি সোডা আর ফাস্টফুড বিক্রি করে থাকে, যা বিশ্বের অন্য দেশ থেকে অনেক বেশি ব্যবধানে এগিয়ে
• আমেরিকানদের মত এত বেশি পরিমানে কেউ টেলিভিশন দেখেনা। (সপ্তাহে ২৮ ঘন্টা)
• ক্রেডিট কার্ড জালিয়াতিতে আমেরিকা বিশ্বকে নেতৃত্ব দেয়
• বিশ্বে এক ব্যক্তি পরিবারের হার আমেরিকায় সবচেয়ে বেশি
• বিশ্বে তাদের সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদের হার, যাতে তারা আন্য দেশের সাথে তুলনায় আনেক ব্যবধানে এগিয়ে
• বিশ্বের সবচেয়ে বেশি কৈশোর (teen pregnancy) গর্ভধারন হার
• বিদ্যালয়ে গোলাগুলির ঘটনার হার বিশ্বের অন্য যেকোন দেশ থেকে বেশি
• শিশু নিগ্রহ মৃত্যর হার (child abuse death rate) সবচেয়ে বেশি
• যেকোন দেশের তুলনায় আমেরিকায় “সরীসৃপ প্রাণী দ্বারা মৃত্যুর” হার সবচেয়ে বেশি
• সমস্ত বিশ্বে মাথাপিছু আইনজীবিদের সংখ্যা আমেরিকায় সবচেয়ে বেশি
• আমেরিকানরা সবচেয়ে বেশি অশ্লীল রচনা চিত্র (pornography) প্রস্তুতকারক
• তারা সবচেয়ে অধিক প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহার করে থাকে
• এই প্রেসক্রিপশনের ওষুধের বিজ্ঞাপনে তারা সবচেয়ে বেশি টাকা ব্যয় করে থাকে
• তাদের মহিলাদের মানসিক বেদনা উপশমকারী (antidepressants) ঔষধ ব্যবহারের হার বিশ্বে সবচেয়ে বেশি
• আমেরিকায় বিশ্বে সবচেয়ে বেশি মানসিক রোগ নিরাময় করা হয়
• বিশ্বে সবচেয়ে বেশি অবৈধ মাদকের ব্যবসা হয় আমেরিকাতে
• অন্য যেকোন দেশের চেয়ে বেশি সংখ্যক ক্রেডিট কার্ড ঋণ তাদের জনগনের
• ছাত্র লোনের ঋণের তালিকায় আমেরিকা বিশ্বের যেকোন দেশ থেকে এগিয়ে
• একইভাবে তারা বন্ধকী ঋণের তালিকায় বিশ্বে প্রথম
• সরকারি স্কুলে বিশ্বের যে কোন দেশের চেয়ে আমেরিকান সরকার বেশি ব্যয় করে থাকে।
• আমেরিকানদের মত বিশ্বের কোন দেশ এত বেশি প্লাস্টিক সার্জারি করা হয়না
• খাদ্যভাসে বিশৃঙ্খলার কারনে মৃত্যুতে (eating disorder deaths) আমেরিকা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে
• মোট রিপোর্টকৃত সন্ত্রাসী কর্মকান্ড আমেরিকা্য় সবচেয়ে বেশি (According to nationmaster.com)
• বিমানবন্দরের নিরাপত্তার পরও আমেরিকানর মত অন্যকোন দেশে এতবেশি নারী-শিশু সন্ত্রাসি আটক পড়ে না।
• বিশ্বের অন্যকোন দেশ তাদের স্বাস্থখাতে আমেরিকানদের মত জিডিপির এত বৃহত্তর অংশ ব্যয় করেনা
• সমস্ত গ্রহে আমেরিকানদের মত এত জটিল কর সিস্টেম কোথাও নেই
• তাদের পৃথিবীর সবচেয়ে বেশি আইন-কানুন রয়েছে
• তারা যেকোন দেশের তুলনায় তাদের সামরিক খাতে বেশি ব্যয় করে থাকে, যা কিনা তাদের আশে পাশের ১২ টা দেশের সম্মিলিত ব্যয়ের সমান
• আমিরিকার বিদেশি সামরিক ঘাটির সংখ্যা বিশ্বের যে কোন দেশের থেকে বেশি
• তার বিশ্বে সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র রপ্তানি করে থাকে
• তারা যেকোন দেশের তুলনায় ট্রাফিক জামে অধিক সময় আতিবাহিত করে
• নির্বাচনের সময় তাদের সম্পদের ব্যয় যে কোন দেশের তুলনায় ব্যবধানে আনেক বেশি
• বিশ্বের যেকোন দেশ আমেনিকান সরকারের মত এত বেশি সম্পদ নষ্ট করেনা
• বিশ্বের ইতিহাসে আমেরিকান সরকার পুঞ্জীভূত ঋণের বৃহত্তম পর্বত তৈরী করেছে
• প্রতি বছর অন্য যেকোন দেশের তুলনায় তারা অধিক বানিজ্য ঘাটতির সম্মুখীন হয়

সুত্র ঃ( ইন্টারনেট ঘাটা ঘাটি)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×