কুরআনে বন্ধু বুঝাতে কি কি শব্দ ব্যবহার হয়েছে আর কেন ব্যবহার হয়েছে ঃ
১, ওলি ( আমাদের সমস্যার যারা সমাধান করে দিতে পারেন মনে করি এমন )
২, হামিম ( উষ্ণতা অনুভূত হয় যাদের সহচর্যে , এমন কাছের বন্ধু )
৩, সাদিক ( যে আপনার সত্যিকারের বন্ধু, আপনার ভুল ত্রুটি ধরিয়ে দিতে পিছপা হয়না )
৪, সাহিব ( যত বেশি সময় তার সাথে কাটাবেন সে তত আপন হবে , যেমন আপনার পাশের সিটের কোন প্যাসেঞ্জার হয়)
৫, ওয়ালিজ ( এমন বন্ধু যাকে আপনার সকল বিষয় জানাতে পারেন, যার মতামত নেন। মুসলিম ছাড়া এমন বন্ধু হয়না , আর এই বন্ধুর সিরিয়ালে আল্লাহ রব্বুল আলামিন প্রাথম , তার নবী মুহাম্মাদ (স) দ্বিতীয় )
৬, বিতানা (যে আপনার কথা পেটে গোপন করে রাখতে পারে )
৭, খাজুল ( খারাপ বন্ধু ) ( যে প্রয়োজনের সময় থাকেনা, যেমন শয়তান কেয়ামতের দিন থাকবেনা কিন্তু দুনিয়াতে আপনার বন্ধু সেজে বিভিন্ন উপদেশ দেয় খারাপ কাজের )
৮, কারিন ( যে সব বন্ধু সব সময় আমাদের সাথে hang out করে, কারিন হল ওই দড়ী যা দিয়ে দুইটা উট কে একটা বাধা হয়, যেখানে একটা টানলে অন্যটাও একসাথে সামনে আসে, এমন কাছের বন্ধু )
BEST two words ( according to NOUMAN ALI KHAN) :
৯, খালিল ( আল্লাহ হযরত ইব্রাহিম (আ) এর সাথে এমন রিলেশনে ছিলেন , তাকওয়ার ভিত্তিতে এমন ভন্ধু হয়। যাদের সাথে আমরা positive কাজকর্ম শেয়ার করি। কেয়ামতের দিন মানুষ বন্ধুর ভেতর থেকে অমুক আর অমুক ব্যক্তিকে খলিল হিসাবে বেছে না নেয়ের কারনে regret করবে )
১০, রফিক ( means comfort, যখন আমরা খুব বিষণ্ণ, চিন্তিত তখন যে সব বন্ধুরা আমাদের কাঁধে হাত রাখে , আমাদের পাশে দাড়ায়, সাহস যোগায় । আমারা রিল্যক্স ফিল করি তাদের সহচার্যে । যার সাথে আমি ইনফরমাল হয়ে আচরণ করতে পারবো। আল্লাহর ফেভার পাবে ৪ প্রাকার লোক ঃ নবীগন , সিদ্দিকিন, শহিদগন , নেককার বান্দারা আর এরা একে অপরের রফিক হবে )
সবার জীবনে এই প্রাকার গুলার কেউ না কেও আছে, আর জান্নাতে যারা যাবে / যেতে চায় তারা সবাই জীবনের কোন না কোন সময় এমন বন্ধু ছেড়েছে , আর এমন বন্ধু ধরেছে যারা সেই পথ আরও সুগম করেছে । সুতরাং ভেবে দেখা দরকার আমাদের যে কে আমাদের সেই পথকে সুগম করবে/ করছে।
আর আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে, তোমরা ভাল কাজ করতে থাক আমি তোমাদের ভাল নেক্কারদের ভেতর অন্তর্ভুক্ত করবো ( উভয় জগতে )।
Be on the look out for good friends. But you be the good friend and be the source of good.
https://www.youtube.com/watch?v=ul0GxHcRBPw

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


