ভিক্ষা করছেন মুক্তিযোদ্ধা
২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ১৬ই ডিসেম্বরে পুঠিয়ার বাউসা বাজারে এক মুক্তিযোদ্ধার (মো: ওমর আলী) সাথে আমার বেশ কিছুক্ষন আলাপ হয়। সে বিষয়ে বিস্তারিত লিখেছিলাম এ ব্লগে
Click This Link অবশ্য বিস্তারিত রয়েছে
Click This Link ঠিকানায়।
মূল কথায় আসি:
আমার রুমমেটের বাড়ি ঐ এলাকাতে। তার মাধ্যমেই এই মহান মুক্তিযোদ্ধার সাথে আমার পরিচয়। লুৎফর ভাই আজকে আমাকে বললেন করুণ কাহিনী।
মো: ওমর আলী একসময় লুৎফর ভাইকে পড়াতেন। সে অনেক বছর আগের কথা। সে কারণেই বয়সের ভারে জীর্ণ মো: ওমর আলী তা মনে রাখতে পারেননি। সেখানেই তো বিপত্তি। ভিক্ষা করতে করতে একসময় তিনি লুৎফর ভাইয়ের বাড়িতে আসেন।
লুৎফর ভাই তখন বাড়িতে ছিলেন না। লুৎফর ভাইয়ের মায়ের সাথেই তার কথা হয়। একপর্যায়ে তার মা উনার নাম জানতে পেরে বলে উঠলেন "আরে আমার ছেলে-মেয়েরা সবাই তো আপনার ছাত্র-ছাত্রী"। ভিক্ষা করার লজ্জায় কেঁদে ফেললেন মুক্তিযোদ্ধা মো: ওমর আলী। জানালেন বয়সের কারণে এখন টিউশনি করতে পারেন না এবং সর্বশেষে ভিক্ষাই তাঁর একমাত্র পথ।
আমার প্রশ্ন............? কোন প্রশ্ন নেই। কার কাছে করব?
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন