আমার এ কয়েকদিনের অভিজ্ঞতায় আমি একটি বিষয় বুঝতে পারছি যে, আমাকে পিএইচপি ওপর ভাল দখল রাখতে হলে আরও অনেক বেশি বই পড়তে হবে। কিন্তু আমি প্রতি মাসে বাড়ি থেকে যে টাকা পাই সেই টাকায় অতিরিক্ত কোন ব্যয় একেবারেই সম্ভব নয়। তদুপরি, রাজশাহীতে তেমন কোন পার্ট-টাইম চাকুরীর সুযোগ নেই। তাই প্রথম থেকেই একটু দুশ্চিন্তায় ছিলাম কি করা যায়।
এখন আমি একটি উপায় খুজে পেয়েছি। রাজশাহী গ্রীন লাইন তাদের সেবা শুরু করেছে বেশ কয়েকদিন হল। ইতিমধ্যে আমার এক পরিচিত বড় ভাই তাদের সাথে কথা বলে আমাদের একটি চাকুরীর ব্যবস্থা প্রায় করেই ফেলেছেন। চাকুরী হল যাত্রী গাইড। গ্রীন লাইন হিসেবে এটি খারাপ না। তাছাড়া আমি সকল কাজকে শ্রদ্ধা করতে শিখেছি। যদিও জানিনা আমার পরিবারের সবাই কিভাবে বিষয়টাকে নিবে। আমি তাদেরকে পরে জানাবো ভাবছি।
কাজটা নেয়ার পক্ষে আমার যুক্তি হল, আমি সপ্তাহে দুদিন কাজ করব। এতে আমি যে টাকা পাব তা দিয়ে প্রোগ্রামিং এর বিভিন্ন বই আমি সহজেই কিনতে পারব। বড় কিছুর জন্য যদি ছোট থেকে শুরু করি তাহলে মন্দ কি?
আরেকটা কারণ, কম্পিউটার আমাকে প্রায় নিঃসঙ্গ করে ফেলেছে। মাঝে মাঝে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে তাও ভুলে যাই। তাই একটি আমার কমিউনিকেশন স্লিকল উন্নয়নে সাহায্য করবে বলে আমার বিশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

