somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইক্রোসফট ওয়ার্ড-২০১৬ A-Z: টিউটরিয়ালস-ক্লাস-৮: ডিফল্ট Font Setup ও একাধিক Font নিয়ে কাজ করার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন: ১৯- কিভাবে ডিফল্ট ফন্ট সেটাপ করতে হয় যাতে নতুন ফাইল Open করার সাথে সাথে সেই সেটাপ অনুযায়ী File ওপেন হয়?

প্রশ্ন: ২০-একাধিক ফন্ট নিয়ে সহজে কাজ করার জন্য কিভাবে ফন্টগুলোকে-কে কী-বোর্ড শর্টকাট করে রাখা যায়?

১৯ নং প্রশ্নের উত্তরঃ

New File নিলে ওয়ার্ড নিজে থেকে Times New Roman অর্থাৎ ইংরেজী ফন্ট সিলেক্ট রাখে। যারা বাংলা ফন্ট দিয়ে বা অন্য কোন ফন্ট নিয়ে সচরাচর কাজ করে তাদের প্রত্যেকবারই ফন্টগ্রুপ থেকে ফন্ট সিলেক্ট করতে হয়। এটা যাতে না করতে হয় সে জন্যেই ডিফল্ট ফন্ট সেটাপ অপশনটি রাখা হয়েছে।
কোন একটি Font-কে Default করে রাখতে চাইলে -

1. কী-বোর্ড থেকে Ctrl+D অথবা ফন্টগ্রুপের ডানদিকে ছোট একটি তীর চিহ্ন রয়েছে এটিতে ক্লিক করতে হবে।এখানে ক্লিক করলেই ফন্ট নামে নতুন একটি উইন্ডো আসবে।
2. এখান থেকে নিজের প্রয়োজন মতো Font, Font Style ও Size সিলেক্ট রেখে-
3. Set As Default বাটনে ক্লিক করলেই কনফার্ম হওয়ার জন্য নতুন একটি ছোট উইন্ডো আসবে, সেখান থেকে-
4. All documents based on the Normal template? বৃত্তটি মার্ক করে OK ক্লিক করলেই কাজ শেষ।
এবার আপনি নতুন একটি Word File নিলে দেখবেন এই সেটাপটি ডিফল্ট হয়ে গেছে।

ধন্যবাদ।



প্রশ্ন: ২০-একাধিক ফন্ট নিয়ে সহজে কাজ করার জন্য কিভাবে ফন্টগুলোকে-কে কী-বোর্ড শর্টকাট করে রাখা যায়?

উত্তর: কোন একটি Font-কে শর্টকাট করে রাখার জন্য-

উপরের মেনু বার থেকে File + Option-এ ক্লিক করে Word Option নামের উইন্ডোটি আনতে হবে। এরপর এখান থেকে-

1. Customize Ribbon-এ ক্লিক,
2. নিচ থেকে Keyboard Shortcut-এর ডান পাশের Customize বাটনে ক্লিক করলেই Customize Keyboard নামে নতুন একটি উইন্ডো ওপেন হবে-সেখান থেকে-
3. Font-অপশনটি সিলেক্ট.
4. ডানদিকের ফন্টগুলো থেকে যে ফন্টটিকে Shortcut করতে চাই সেটি সিলেক্ট-
5. Press New shortcut Key-বক্সে পছন্দমতো শর্টকাট কী বসিয়ে-
6. Assign-এ ক্লিক করার পর- উইন্ডোটি ক্লজ করে দিয়ে OK ক্লিক করলেই কাজ শেষ-

এবার আপনি আপনার প্রয়োজনে উক্ত শর্টকাট কী চাপলেই দেখবেন আপনার ফন্টটি সিলেক্ট হয়ে গেছে। এ পদ্ধতিতে আপনি একাধিক ফন্টকেও শর্টকাট করে রাখতে পারবেন।

ধন্যবাদ।



সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×