আমি এক দোকান থেকে সব সময় চাল কিনি । আগে দেখতাম ২টা ছেলে বসতো এখন দেখি এক মুরুব্বি বসে ।আজ চাল কিনতে গেলাম তখন জিজ্ঞেস করলাম ওই ছেলে ২টার কথা তখন ঐ চাচা বলল ,""" আগে আমার ছেলে ছিল এখন আর আমার নেই এখন তারা শ্বশুরের ছেলে ।''''
আমি - বুঝলাম না চাচা ।
চাচা- তুমি বিয়ে করছো বাবা ?
আমি - না ।
চাচা- তাহলে তুমি এখনো বাবার ছেলে । বিয়ে করার পর তুমি শ্বশুরের ছেলে হবে।
আমি - না চাচা এটা তো সবার ক্ষেত্রে হয় না তাই না ।
চাচা - হ্যাঁ তা ঠিক । যাদের ক্ষেত্রে হয় না সে বাবা ভাগ্যবান । আমার আর কি ব্যবসা করছি , নামাজ কালাম পড়বো ,দান খয়রাত করবো আর আল্লাহ্ বাঁচিয়ে রাখলে আগামী বছর তোমার চাচী কে নিয়ে হজ্বে যাব । আল্লাহ্ যেন তারপর মরণ দেয় ।আল্লাহ্ যেন আমার ছেলে ২টোকে আমার মত অভাগা না বানায় ।এই বূড়ো বয়সে যেন ওদের কে আমার মতো খাটতে না হয় । (চোখে পানি পড়ছিল ওনার তখন ।)
আমি কি বলবো কিছু না বলে শুধু টাকা টা দিয়ে চলে আসলাম ।
.
আমি পথে আসতে আসতে ভাবলাম , কেমন মেয়ে ? যে ছেলেকেই বাবা মায়ের কাছ থেকে দূর করে । তাও কি তথা কথিত শিক্ষিত সমাজের মেয়ে । এতো স্বার্থপর মেয়ে । যে বাবা মায়ের জন্য এই ছেলে কে পেয়েছো তাদের কেই দূরে ঠেলে দিলা । ছেলে গুলোও জানি কেমন নিজের সামান্য সুখের জন্য নিজেরই দুনিয়ার জান্নাত ত্যাগ করলো ।
shame on you our so called educated society girl and boy .shame on you .
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



