মেধাবী কে? মেধা কোথায় থাকে?
মেধা দিয়ে কি করা হয়?? মেধাবীর
মেধা বিবেচনায় সম্ভবত আমরাই অনেক
একরোখা!
একজন কৃষক কি মেধাবী নয়? কৃষক তো
তাঁর প্রচলিত জ্ঞান দিয়ে একজন কৃষি
কর্মকর্তার চেয়ে ভালো কর্মদক্ষতা
দেখায়। সমুদ্রে তটে সংগ্রামী
মানুষগুলোর মেধা একজন বিজ্ঞ
আবহাওয়াবিদের চেয়ে কম নয়।বরং একটু
বেশী।এক বিদেশীকে একবার
দেখছিলাম রাস্তায় দাড়িয়ে
আমাদের রাস্তায় চলমান রিক্সা
গুলোর গতি,ওভার ট্যাকিং অবাক হয়ে
দেখছিলেন। উনি বলেছিলেন এই
দেশের রিক্সা চালকেরা পৃথিবীর
অষ্টমাচার্য হতে পারে। মেধা,মন আর
ধৈর্য্যের সমন্বয় না হলে সর্বনিম্ন
দুর্ঘটনাতে আমাদের মেধাবী
রিক্সাওয়ালারা রিক্সা চালায়
কিভাবে? আমাদের মূল্যায়নটা সম্ভবত
একমূখী।ডাক্তার, ইন্জিনিয়ার, সরকারি
বড় কর্মকর্তা এই চিন্তায় সবচেয়ে বেশী
মেধাবী! এই তাড়না থেকে শুরু হয়
প্রতিযোগিতা। যেখানে লোকায়ত,
ব্যাক বেঞ্চাররা হারতে হারতে লীন
হয়ে যায়। আর এই দিকে মেধার এক অদ্ভুত
বহিঃপ্রকাশ ঘটে। এই যেমন
বাংলাদেশে খুন হয়ে যাওয়া হোসে
কোনিও যখন জাপান থেকে এসে উন্নত
জাতের ঘাস আর আলু উৎপাদের চেষ্টা
করে যাচ্ছিলেন,ঠিক তখন আমার মতন
যুবক বস্তা বস্তা বই পড়ে কোণিওর
ফলানো আলু বিক্রির ম্যানেজার পদের
চাকরির জন্য মুখিয়ে ছিলাম। তাহলে
মেধাবী কে? আমি.....রিকশাওয়ালা..
.....কোণিও না গ্রামের people science
এপ্লাই করে ফসল ফলানো কৃষক?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



