আমি ব্লগ কিংবা ব্লগিং জিনিষটার সাথে অনেক পুরনো বললে ভুল হবে, একেবারে নতুনই ধরতে গেলে। সামুতে আমার বয়স আজকে ধরে ৮ মাস তিন দিন হলো। ব্লগ জগতের সঙ্গে আমি গত ১ বছরের থেকে কিছু বেশী সময় কিংবা একটু কম সময় ধরে আছি বলতে গেলে। এই সাইটে আসার আগে অন্য একটা ব্লগে ফার্স্ট একটা আইডি খুলেছিলাম। সেখানে ৩/৪ মাস ব্লগিং করার পর সামুতে এই আইডিটা খুলি। খোলার পর দেখলাম আমাকে সরাসরি প্রথম পাতায় পোষ্ট করতে দেওয়া হবেনা। আমাকে পর্যবেক্ষণে রাখা হলো। পর্যবেক্ষণে থাকা কালিন ৭/৮ টা পোষ্ট করেছিলাম। এরপর এক সপ্তাহের একটু বেশী সময় চলে গেলো, তারপরও আমাকে প্রথম পাতায় জায়গা দেওয়া হলোনা। এরপর আমি সামুর কথা একেবারে ভুলেই বসেছিলাম। ফেসবুকের পাশাপাশি অন্য একটা ব্লগে নিয়মিত ব্লগিং করে যাচ্ছিলাম। মাস খানিক পর কি একটা কাজে মেইলে ঢুকি। তখনই চোখে পড়ে "সামুর" একটা মেইল। আমাকে সরাসরি প্রথম পাতায় পোষ্ট করতে সুযোগ করে দেয়া হয়েছে! তাদের একজন ইউজার হিসেবে আমি উন্মুক্ত হয়েছি। আহ! কি যে ভালো লাগছিলো সেদিন। জানিনা কেন? একের পর এক পোষ্ট দিয়ে আসছিলাম। একটু একটু করে সব কিছু বোঝার চেষ্টা করছিলাম। তখনো ফেসবুকের পাগলামি থেকে নিজেকে পুরোপুরি বেরিয়ে আনতে পারিনি। সর্বক্ষণ ফেবু নিয়ে পড়ে থাকতাম। সামুতে পরিপূর্ণ একজন ইউজার হওয়ার পর থেকে অন্যোন্য ব্লগ থেকে নিজেকে সরিয়ে আনছিলাম। আসলে সরিয়ে আনার কথা বললে ভুল হবে, আমি নিজেই সরে আসছিলাম। সত্য কথা বলতে গেলে আমার এখানেই বেশী সময় দিতে ভালো লাগতো। দারুন দারুন! কিছু ব্লগার এবং তাদের দুর্দান্ত সব পোষ্ট গুলো যেনো পৃথিবীর অন্য কোথাও কেউ দিতে পারবেনা! নিজের কাছে এমনই মনে হতো। সময় নিয়ে সবার পোষ্ট পড়তাম। এবং পড়তেই বেশী ভালো লাগতো বা এখনো লাগে। আমি দেড় বছর আগেও ব্লগ জিনিষটা কি? এটা চিনতামই না! আর এটাই সত্য ছিলো! তবে সামুতে আসার পর শিখেছি ব্লগ বা ব্লগিং বাস্তবে কি? কি করে ব্লগিং করতে হয়। এই সবই পরিপূর্ণ ভাবে শিখেছি সামুর কাছ থেকে! এটাই সত্য! আমার কয়েকটা ব্লগে বেশ কয়েকটা একাউন্ট আছে তবে সত্যি কথা বলতে এখানে ছাড়া কোঁথাও ব্লগিং করে শান্তি পাইনা! এই ব্লগ টা কেমন যেনো আমার রক্তের সাথে মিশে গেছে। এটাই নিজের বাড়ী ঘর বলে মনে হয়।
আর কিছু বলবো না। আসলে আমার শরীরটা বেশী ভালো না। গত ৩/৪ দিন ধরে বিছানাতেই আছি। সর্দী, জ্বর, কাশি, গলা ব্যাথা এইসব নানান সমস্যার মধ্যে আছি। দু' দিন ধরে ঔষধ খাচ্ছি। এখনো আগের মত অবস্থা তবে গত কালকের থেকে আজ একটু সুস্থ আছি। বাকিটা আপ্নারা দোয়া করলে "ইনশাআল্লাহ" আগামি দুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবো পুরোপুরি। তাই একটু দোয়া করবেন। অসুস্থতার কথা আপনাদের জানানোর উদ্দেশ্যই আসা আর উপরে যা বলা ওইটা এক্সট্রা! আসলে বলার প্রয়োজন হয়না, "সামু" যে বেস্ট! সেটা সবাই জানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


