প্রাচীণ ম্যাপে আছে মদক তং, ট্রেকাররা বলে সাকাহাফং , স্হানীয় মুরংরা বলে বর্ডার হুম। নাম যাই হোক, পাহাড় একটাই, বার্মা বর্ডারে অবস্হিত ৩৪০০ ফুট উচু।
তিন দিক থেকে ঢুকা যায় :
১. থানচি
২. রুমা বাজার
৩. রেমাক্রি
থানচির গাইডরা পয়সা হাকে বেশী, রুমার গাইডদের সাথে আমাদের দেশের ট্রেকারদের সম্পর্ক থানচি থেকে বেশী, অনেক দিনের পুরোণো , তাই একটু বেশী দূরে হলেও অনেকেই রুমা বাজার দিয়ে ঢুকে ।
রুমা থেকে রুট :
১। বগা লেক - কেওক্রাডং - থাইক্যাং পাড়া - ( নতুন বোম পাড়া হয়ে ) দুলাচরণ পাড়া - হান্জরাই পাড়া - নিফিউ পাড়া - সামিট ।
প্রথম দিকের দলগুলো অবশ্য দুলাচরণ পাড়া থেকে শালুকিয়া পাড়া উঠে যেতো, এর পর নেফি্উ হয়ে সামিট। এখন আর শলুকিয়া খুব একটা যাওয়া হয় না ।
২। বগা লেক - কেও - থাইক্যাং পাড়া না ঢুকে কবরস্হান থেকে ডানে মোড় নিয়ে তাম্ল পাড়ার নীচ দিয়ে রেমাক্রি খাল - খাল ধরে দুলাচরণ পাড়া ( নতুন বোম পাড়ায় যেতে হয় না ) - এরপর নেফি্উ পাড়া - সামিট ।
৩। বর্ষাকালে খাল ধরে যাওয়া কঠিন বলে অনেক সময় থাইক্যাং পাড়া- তাম্ল পাড়া - হয়ে হান্জরাই পাড়া - নেফিউ - সামিট। ( তবে তাম্ল বা নতুন তাম্ল দিয়ে পথ অনেকটা ঘুর পথ, উঠা নামাও বেশী )
৪। বগা লেক - কেও - বাকলাই - সিম্পাম্পি - ( তাজিংডং সামিট বাড়তি) তারপর রেমাক্রি খাল নেমে হান্জরাই - নেফিউ - সামিট।
( ঘুরপথ, পানির সমস্যা আছে, তবে তাজিং ডং বোনাস )
থানচি থেকে রুট :
১। থানচি - বোর্ডিং পাড়া - শেরকর পাড়া - তাজিংডং - সিম্পাম্পি পাড়া -হান্জরাই পাড়া - নেফিউ পাড়া - সামিট।
( উঠা নামা বেশী, পানি ছায়া কম )
২। থানচি - বোর্ডিং পাড়া - জিরি পথে কাইতং পাড়া -জিরি ধরে আগানো - সিম্পাম্পি পাড়া উঠা -হান্জরাই পাড়া - নেফিউ পাড়া - সামিট।
রেমাক্রি থেকে রুট :
১। নাফা খুম - দুলা পাড়া - সাজাই পাড়া - নেফিউ পাড়া সামিট ।
২। নাফা খুম - জিন্না পাড়া - অমিয়াখুম - সাতভাই খুম হয়ে হান্জরাই পাড়া - সামিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


