হায়রে চাঁদাবাজি! লাশ দাফনেও তা দাবি!!
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মরণের পরেও রক্ষা নাই। নেই কোন শান্তি এদেশের মাটিতে ওপারে গিয়েও।
নারায়ণগঞ্জ থেকে লাশ দাফন করতেও চাঁদা। না হলে আরও লাশ। এমন হুমকি দিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে শোকার্ত স্বজনদের ওপর। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পিঠালীপুর কবরস্থানে। আহতদের নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ও এলাকাবাসী জানান, ফতুল্লা কুতুবপুরের মুন্সিবাড়ির মো. আলী মাদবরের স্ত্রী হেলেনা বেগম মারা যান শনিবার। তার লাশ দাফন করতে স্বজনরা পার্শ্ববর্তী পিঠালীপুল এলাকার কবরস্থানে নিয়ে যান। কবর খোঁড়ার এক পর্যায়ে পিঠালীপুল এলাকার সন্ত্রাসী আহাম্মদ, সানাউল্লাহ, শাহ আলম, বাদল, নুর ইসলামসহ ১০-১৫ জন তাদের কাছে চাঁদা দাবি করে। সন্ত্রাসীরা লাশের সঙ্গে আসা স্বজনদের জানায়, কুতুবপুরের মানুষকে পিঠালীপুলে কবর দেয়া যাবে না। কবর দিতে হলে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা ও কবর খোঁড়ার খুন্তি দিয়ে পিটিয়ে মৃতের আত্মীয় শামীম (২৮), শাকিল (২২), রিফাত (১৮), আলী হোসেন (২৮), মোক্তার (২৭), মোমেন (২৫) ও জজ মিয়া (৫৫)-কে আহত করে। আহতদের চিৎকারে কবরস্থান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়
সুত্রঃ মানবজমিন
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন