মিরাকল অব দ্য ইয়ার ২০০৯
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রসবকালে মা-ছেলের মৃত্যুঃ অতঃপর উভয়ের ‘ফিরে আসা’
কোনটি সত্য, অলৌকিকত্ব, নাকি চিকিৎসা বিজ্ঞান? এই প্রশ্নের জবাব চাইলে মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরাও চুপ করে থাকছেন! কারণ বড়দিনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাখ্যা দিতে পারছে না তারা। কলোরাডো স্প্রিংসের মেমোরিয়াল হসপিটালে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভর্তি করা হয় ৩৫ বছর বয়সী প্রসূতি মা ট্রেসি হারম্যান্সটরফারকে। চিকিৎসকরা তার সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেন।
অপারেশন টেবিলে হৃদক্রিয়া বন্ধ হয়ে যায় মায়ের। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। সদ্যজাত সন্তানকেও মৃত ঘোষণা করেন তারা। খুলে ফেলা হয় সব যন্ত্রপাতি। এই খবর বাইরে অপেক্ষমাণ তার স্বামী মাইকের কাছে পৌঁছে দেয়া হয়।
কিন্তু কান্নাকাটির পর্ব শেষ না হতেই নবজাত ‘প্রাণ ফিরে পায়’! তাকে নিয়ে যখন সবাই আনন্দে উদ্বেল তখন তারা বুঝতে পারেননি যে, তাদের জন্য আরেকটি বিস্ময় অপেক্ষা করছে। নবজাতক ছেলে সন্তানটি প্রাণ ফিরে পাবার কিছুক্ষণ পরেই মায়ের হার্টবিট ফিরে আসতে থাকে! কিন্তু অন্তত চার মিনিট তার কোনো হৃদস্পন্দন ছিল না! হাসপাতালের চিকিৎসক ড. মার্টিন বলেন, হৃদক্রিয়া একদম বন্ধ হয়ে যাবার পর কিভাবে মানুষ আবার জীবন ফিরে পেতে পারে এ ব্যাখ্যা আমাদের কাছে নেই! একে আপাতত ‘মিরাকল’ ছাড়া আর কিছু বলতে পারছি না আমরা।
সূত্র : ইত্তেফাক ডেস্ক(নিউইয়র্ক ডেইলি নিউজ)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন