টিম ইন্ডিয়ার টাইগার বধ ! অতঃপর উৎপল শুভ্রর ভারত প্রীতি!!!
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল মাঠে বসে বাংলাদেশ-ভারত ম্যাচটা দেখেছি, এনজয় করেছি, চিৎকার করেছি আবার কষ্টও পেয়েছি। তাই বলে কি টাইগারদের সাপোর্ট করব না? এটা আমার নিজের দেশ । সুখে দুঃখে যদি আমি পাশে না থাকতে পারি তাহলে আমি কিসের দেশ প্রেমিক?
টাইগাররা ভাল করলে আমি ক্রেডিট নিবো আর খারাপ করলে ধুয়ে দিবো এটা দ্বিমুখী নীতি। আপনাদের কি মনে হয় জানি না কিন্তু আমার মনে হয় যারা এদেশের আলো বাতাসে বড় হয়ে বাংলাদেশের সাথে খেলায় ইন্ডিয়া কিম্বা পাকিস্থান সাপোর্ট করে তারা আর যাই হোক মনে প্রানে বাংলাদেশকে ধারন করে না। আর যারা মনে প্রানে বাংলাদেশকে ধারন করে না তাদের এদেশে থাকার কোন অধিকার আছে বলে আমার মনে হয় না। খারাপ খেললও তো আমার দেশ , আমার নিজের দেশ । প্রথম আলোর স্বনাম ধন্য ক্রীড়া লেখক উৎপল শুভ্রর আজকের একটা কলাম আমার খারাপ লাগলো তাই শেয়ার করলাম। উনার অতিমাত্রায় ভারত প্রীতি আমার কাছে দৃষ্টি কটু মনে হয়েছে।

বাংলাদেশ না হয় কাল খারাপ খেলেছে তাই বলে আপনি একজন বাংলাদেশি হিসাবে ভারতকে সাপোর্ট করতে পারেন? কই আপনি বাংলাদেশের খেলায় ভুল ত্রুটি গুলো তুলে ধরবেন, তা না করে ইন্ডিয়া প্রেমে হাবুডুবু খাচ্ছেন। উনার লেখায় মনে হয়েছে বাংলাদেশ জিতলে বা ইন্ডিয়া হারলে উনি অনেক কষ্ট পেতেন। যাই হোক উনাকে কষ্ট পেতে হয় নি। তবে দাদা বেশি দিন মনে হয় এই সুখ ধরে রাখতে পারবেন না । সামনেই আমাদের সুদিন আসবে, টাইগাররা ঘুরে দাঁড়াবেই ইনশেআল্লাহ। শুভ কামনা টাইগারদের জন্য।
প্রথম আলোর উৎপল শুভ্রর কলামে লিঙ্ক এখানে ক্লিক করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন